ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● খুলনা বাগেরহাটে বিএনপির নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ আওয়ামী লীগের দলবদ্ধ হামলা ● আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ,ধাওয়া খেয়ে পালাল হামলাকারীরা ● চট্টগ্রাম মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের পেট্রল বোমা নিক্ষেপ,অগ্নিসংযোগ ● সরকার ৬ মাসে এলএনজি আমদানিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা....তিতুমীর ● আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে....রাষ্ট্রপতি ● মনোহরদীতে বরজের পান কেটে দিয়ে ৬ লাখ টাকার পান বিনষ্ট ● শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় কোন্দল ও ব্যক্তিস্বার্থ পরিহারের আহ্বান....প্রধানমন্ত্রীর ● অভিযানে গিয়ে অবরুদ্ধ ডিবি সদস্যরা, পুলিশের অভিযানে উদ্ধার দোকানের তালা ভেঙে তল্লাশির অভিযোগ, দুই কথিত সোর্স গ্রেপ্তার ● মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের বাংলাদেশ সফর স্হগিত ● সোনারগাঁয়ে ৭৪ জমিদাতা পরিবার ও ৫৭ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দিল তাহেরপুর মাদ্রাসা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই....তথ্য উপদেষ্টা

আ জা ডেক্স

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৭:৩২ পিএম
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই....তথ্য উপদেষ্টা

ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চান- এমন খবরকে নাকচ করে দিয়ে তিনি বলেছেন, তার আসার কোনো সম্ভাবনাই নেই।

শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিয়ে কথা বলছিলেন তথ্য উপদেষ্টা।

জাহেদুর রহমান বলেন, ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে আসার আওয়াজ তুলছেন।

উনি আসবেন না। কোনো সম্ভাবনাই নেই।’ তিনি জানান, এই প্রদর্শনীর মাধ্যমে শেখ হাসিনা ও তার দল যে তাণ্ডব চালিয়েছে জাদুঘরের মাধ্যমে এই স্মৃতিকে সজীব ও সতেজ রাখতে চান।

বলেন, উনি না শুধু, উনার এই পার্টি এই বাংলাদেশে কী করে গেছে? কী পরিমাণ ডিজাস্টার চালিয়ে গেছে প্রদর্শনীর মাধ্যমে তা তুলে ধরা হবে।

উপদেষ্টা বলেন, জাদুঘরের মাধ্যমে আমরা ক্রমাগত এই স্মৃতিকে আমরা সজীব সতেজ রাখতে চাই।

বাংলাদেশে এই পার্টি শেখ হাসিনা তো বটেই, এই পার্টিরও কবর হোক জনগণের মনের দিক থেকে। গায়ের জোরের কিছু না।

জনগণ যাতে রিজেক্ট করে। সো আমরা এ ধরনের চেষ্টা চালিয়ে যাব। জাহেদুর রহমান বলেন, প্রত্যেক শহীদের পরিবারের একই রকম কষ্ট আছে। একই রকম হাহাকার আছে। প্রত্যেক

পরিবারে যে পরিবার সন্তান মারা গেছে সেটা তার একমাত্র সন্তান না। তার অন্য কোনো সন্তানের মধ্যকার একজন সন্তান মারা গেছে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, বল প্রয়োগের মাধ্যমে জোর করে ক্ষমতায় থেকে ১৮ বছর যাবত নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে বিনা ভোটে এবং কখনো রাতের বেলায়, মানে দিনের ভোট কেটে এভাবে তারা ক্ষমতায় ছিল। এর আউটকাম হচ্ছে জুলাই গণঅভ্যুথান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)