Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবি বাণিজ্যিক ব্যাংকের দুর্বল সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংক....গভর্নর কক্সবাজার পেকুয়ায় বিএনপি'র সভাপতি বিক্রয় করলেন সরকারি নাসি দূষণ নিয়ন্ত্রণ,পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগেই মিলবে টেকসই সমাধান...স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত,একজন আটক বাংলাদেশকে ‘নিজের ঘর’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি...রবার্তো কার্লোস বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৯.২ টন কাঁচামরিচ আমদানি জকসু ভিপিকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় নাগরিক পার্টির

বক্তব্যের আগে চোখে ব্যান্ডেজ বাঁধলেন...নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৩ আগস্ট,২০২৬, ০৭:২৩ পিএম
বক্তব্যের আগে চোখে ব্যান্ডেজ বাঁধলেন...নাসীরুদ্দীন পাটওয়ারী

হবিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর চোখ হারানোর ঘটনার প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

চোখে ব্যান্ডেজ বেঁধে তিনি প্রতীকী প্রতিবাদ জানান।

সোমবার (০৩ আগস্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে—জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তাকে চোখে ব্যান্ডেজ পরা অবস্থায় বক্তব্য দিতে দেখা যায়। জানা যায়, বক্তব্য দেওয়ার জন্য তার নাম ঘোষণা হওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারী মঞ্চের পেছনে চলে যান।

প্রায় এক মিনিট পর তিনি ফিরে এসে বক্তব্যের স্থানে দাঁড়ালে উপস্থিতরা তার চোখে বাঁধা ব্যান্ডেজ দেখতে পান। পরে জানা যায়, হবিগঞ্জে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের হামলায় জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরীর একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর ঘটনার প্রতিবাদ জানাতেই তিনি এ প্রতীকী কর্মসূচি পালন করেন।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এখানে লেখা আছে, আলিফের চোখ ফিরিয়ে দিন, ফিরিয়ে দিতে পারবে? কোথা থেকে দিবে, নিজেরই তো চোখ নাই। চোখ থাকলে কী আলিফের সেই কান্নাটা দেখতো না।

আলিফের চিকিৎসার ব্যবস্থা করতো না?’ উল্লেখ্য, হবিগঞ্জে এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনায় এইচএসসি শিক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরী একটি চোখে গুরুতর আঘাত পান এবং ওই চোখের দৃষ্টিশক্তি হারান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)