ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বসুন্ধরা সিটিতে তাহামসের নতুন আউটলেট উদ্বোধন

এস এম মিজান

প্রকাশ : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর,২০২৫, ০৮:১৪ পিএম
বসুন্ধরা সিটিতে তাহামসের নতুন আউটলেট উদ্বোধন

রাজধানীর বসুন্ধরা সিটিতে যাত্রা শুরু করল দেশের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড তাহামসের দ্বিতীয় আউটলেট।

গতকাল বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর  সন্ধায় বসুন্ধরা সিটির লেভেল ফাইভের এ ব্লকে নতুন আউটলেটটির উদ্বোধন করেন মডেল ও অভিনয়শিল্পী মুকিত জাকারিয়া,নাফিস আহমেদ, পূর্ণিমা বৃষ্টি এবং টনি মাইকেল।

উদ্বোধন উপলক্ষে পুরো সপ্তাহ জুড়ে তাহামসের বিভিন্ন পণ্যে থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। ব্র্যান্ডটির উদ্যোক্তা ইসরাত সুলতানা তোহফা বলেন, ‘আমাদের কাছ থেকে পাওয়া যাবে যেকোনো সাইজের নান্দনিক ও কাস্টমাইজড ডিজাইনের টি-শার্ট, পানির বোতল, মগ ও ফটোফ্রেম।’ উল্লেখ্য, ২০২০ সালে অনলাইনে টি-শার্ট বিক্রির মাধ্যমে তাহামসের যাত্রা শুরু হয়।

উদ্যোক্তা তোহফা তাঁর স্বামী কম্পিউটার প্রকৌশলী ও আলোকচিত্রী আশিক আহমেদ এবং কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে উদ্যোগটি শুরু করেন। অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে তাহামস। এখন ব্র্যান্ডটির পণ্যসম্ভারে রয়েছে পাঞ্জাবি, জিন্সসহ সব বয়সীদের জন্য বিভিন্ন ধরনের পোশাক। ফটো ক্যাপশন - তাহামসের নতুন আউটলেটের উদ্বোধনে উপস্থিত মডেল ও অভিনয়শিল্পী মুকিত জাকারিয়া, নাফিস আহমেদ, পূর্ণিমা বৃষ্টি ও টনি মাইকেল। 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)