ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা ● পল্টনে সিপিবির কার্যালয়ে হামলা,জামায়াত,বিএনপি'র বিরুদ্ধে অভিযোগ ● বনশ্রীতে ৪ ফ্ল্যাট কিনে সর্বস্বান্ত অবসরপ্রাপ্ত ব্যক্তি, ডেভেলপারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ● আমার দেশ’ পত্রিকার প্রেসে বোমা নিক্ষেপ,বিএফইউজে ও ডিইউজে'র নিন্দা ● নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মৃত্যুতে ৭ জনের বিরুদ্ধে মামলা,স্বামী আটক ● পরিবহনে পরিমানে কম দেখিয়ে প্রতি মাসে প্রায় ২ থেকে আড়াই কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ ● সোনারগাঁও এশিয়ান হাইওয়েতে ডাকাতের কবলে’...রফিকুল ইসলাম মাদানী ● তেহরানে ইরান-সৌদিসহ মক্কা চুক্তিভুক্ত দেশগুলোর মধ্যে বৈঠক ● জাইকার প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন....প্রধানমন্ত্রী ● আলোচনার কথা বলেও শর্ত চাপাচ্ছে যুক্তরাষ্ট্র,...অভিযোগ ইরানের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সোনারগাঁও এশিয়ান হাইওয়েতে ডাকাতের কবলে’...রফিকুল ইসলাম মাদানী

নিজস্ব প্রতিবেদক নারায়নগঞ্জ

প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৬:২১ পিএম
সোনারগাঁও এশিয়ান হাইওয়েতে ডাকাতের কবলে’...রফিকুল ইসলাম মাদানী

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতের কবলে পড়ার দাবি করেছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী।

তবে তার কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি। পুলিশ বলছে, ডাকাতির চেষ্টা আঁচ করতে পেরে তিনি গাড়ি ঘুরিয়ে নিরাপদে চলে যান।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে সোনারগাঁ উপজেলার পাকুন্ডা এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে এ ঘটনা ঘটে।

ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে তিনি এ পরিস্থিতির মুখে পড়েন বলে ফেসবুক লাইভে জানান।

লাইভে রফিকুল ইসলাম মাদানী বলেন, সড়কে বড় বড় পাথর ফেলে গাড়ির গতিরোধ করে ডাকাতি করা হচ্ছিল।

ডাকাতদের হাতে রামদা ছিল। তার গাড়ি কিছুটা দূরে থাকায় চালক গাড়ি ঘুরিয়ে চলে যান।

এতে তারা রক্ষা পান। তিনি আরও জানান, ডাকাতরা অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়।

এ সময় নিজের গাড়ি থেকে ফেসবুক লাইভে এসে উদ্ধারের আকুতিও জানান তিনি।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, রাতে পুলিশের দুটি টহল দল দায়িত্ব পালন করছিল।

ডাকাতির বিষয়টি আঁচ করতে পেরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

ওসি বলেন, ‘রাস্তায় পাথর ফেলে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী ডাকাতের কবলে পড়েননি।

তার কোনো কিছু খোয়া যায়নি। রাস্তায় পাথর ফেলে রাখা দেখে তিনি গাড়ি ঘুরিয়ে নিরাপদে চলে যান।’ তিনি আরও বলেন, মহাসড়কে ডাকাতি প্রতিরোধে পুলিশ দিন-রাত টহল দিচ্ছে।

গত রাতের ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় রফিকুল ইসলাম মাদানী এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেননি।

তিনি লিখিত অভিযোগ দিলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)