ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● দীর্ঘ ১১ বছর পর লিবিয়ার আকাশসীমায় আন্তর্জাতিক ফ্লাইটের নিষেধাজ্ঞা প্রত্যাহার ● সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না....ডা. জাহেদ ● দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা ● পল্টনে সিপিবির কার্যালয়ে হামলা,জামায়াত,বিএনপি'র বিরুদ্ধে অভিযোগ ● বনশ্রীতে ৪ ফ্ল্যাট কিনে সর্বস্বান্ত অবসরপ্রাপ্ত ব্যক্তি, ডেভেলপারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ● আমার দেশ’ পত্রিকার প্রেসে বোমা নিক্ষেপ,বিএফইউজে ও ডিইউজে'র নিন্দা ● নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মৃত্যুতে ৭ জনের বিরুদ্ধে মামলা,স্বামী আটক ● পরিবহনে পরিমানে কম দেখিয়ে প্রতি মাসে প্রায় ২ থেকে আড়াই কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ ● সোনারগাঁও এশিয়ান হাইওয়েতে ডাকাতের কবলে’...রফিকুল ইসলাম মাদানী ● তেহরানে ইরান-সৌদিসহ মক্কা চুক্তিভুক্ত দেশগুলোর মধ্যে বৈঠক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ঢাকা ভিত্তিক মিডিয়া ব্যক্তিত্ব

বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান....ফ্লাভিয়া ইসলাম

মহসিন শামিম

প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ১২:৪৮ এ এম
বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান....ফ্লাভিয়া ইসলাম

মডেলিং, অভিনয় ও সৃজনশীল শিল্পচর্চাকে সঙ্গী করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান গড়ে তোলার স্বপ্ন দেখছেন ঢাকাভিত্তিক মিডিয়া ব্যক্তিত্ব ফ্লাভিয়া ইসলাম।

আট বছরের অভিজ্ঞতা, নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা পেরিয়ে তাঁর লক্ষ্য এখন আন্তর্জাতিক মডেলিং জগতে প্রতিষ্ঠিত হওয়া এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা।

ইংলিশ মিডিয়ামে শিক্ষিত ফ্লাভিয়ার রয়েছে ভারতীয় শিকড়।

মডেলিং ও অভিনয়ের পাশাপাশি ইভেন্ট হোস্টিং, ডিজে পারফরম্যান্স এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডেও আগ্রহ রয়েছে তাঁর।

বহুমুখী প্রতিভা কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি অভিনয়শিল্পী হিসেবেও পরিচিতি বাড়াতে চান তিনি।

মিডিয়া অঙ্গনে নিজের পথচলাকে এগিয়ে নিতে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন ফ্লাভিয়া।

২০২২ সালে ‘মিস ফটোজেনিক’ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা পাঁচে জায়গা করে নেন তিনি।

পরে ২০২৫ সালে অর্জন করেন ‘বেস্ট ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড ২০২৫’। এসব অর্জন তাঁর আত্মবিশ্বাস ও পেশাগত অগ্রযাত্রায় ভূমিকা রেখেছে।

ছোটবেলা থেকেই বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ ছিল ফ্লাভিয়ার।

বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার অর্জনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও স্বীকৃতি পেয়েছেন তিনি।

বাফা থেকে নৃত্যশিক্ষা নিয়েছেন ফ্লাভিয়া। চিত্রকলায়ও রয়েছে তাঁর প্রশিক্ষণ ও সনদ।

পাশাপাশি গ্রাফিক ডিজাইনসহ বিভিন্ন সৃজনশীল বিষয়ে আগ্রহ তাঁর বহুমুখী দক্ষতা বিকাশে সহায়তা করেছে।

অভিনয়েও কাজের অভিজ্ঞতা রয়েছে ফ্লাভিয়ার। দীপ্ত টিভিতে প্রচারিত ওয়েব সিরিজ ‘দ্য ক্রিমিনালস’-এ অভিনয় করেছেন তিনি।

মডেলিংয়ের পাশাপাশি নিয়মিত অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতা আরও বিকশিত করতে চান এই তরুণী।

তবে তাঁর পথচলা সব সময় মসৃণ ছিল না। গত আট বছরে নানা বাধা ও অনিশ্চয়তার মুখোমুখি হলেও লক্ষ্য থেকে সরে দাঁড়াননি তিনি।

ফ্লাভিয়ার বিশ্বাস, প্রতিভার পাশাপাশি পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাস সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ফ্লাভিয়া জানান, আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান তিনি।

একই সঙ্গে আন্তর্জাতিক মডেলিং অঙ্গনে শক্ত অবস্থান গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

তাঁর ভাষায়, ‘এতটাই পরিশ্রম করো, যেন একদিন কেউ তোমার প্রতিভাকে উপেক্ষা করতে না পারে।’

আট বছরের অভিজ্ঞতাকে পুঁজি করে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যেতে চান ফ্লাভিয়া ইসলাম।

তাঁর কাছে এই যাত্রা কেবল পরিচিতি অর্জনের নয়, বরং দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার লড়াই।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)