ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা ● পল্টনে সিপিবির কার্যালয়ে হামলা,জামায়াত,বিএনপি'র বিরুদ্ধে অভিযোগ ● বনশ্রীতে ৪ ফ্ল্যাট কিনে সর্বস্বান্ত অবসরপ্রাপ্ত ব্যক্তি, ডেভেলপারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ● আমার দেশ’ পত্রিকার প্রেসে বোমা নিক্ষেপ,বিএফইউজে ও ডিইউজে'র নিন্দা ● নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মৃত্যুতে ৭ জনের বিরুদ্ধে মামলা,স্বামী আটক ● পরিবহনে পরিমানে কম দেখিয়ে প্রতি মাসে প্রায় ২ থেকে আড়াই কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ ● সোনারগাঁও এশিয়ান হাইওয়েতে ডাকাতের কবলে’...রফিকুল ইসলাম মাদানী ● তেহরানে ইরান-সৌদিসহ মক্কা চুক্তিভুক্ত দেশগুলোর মধ্যে বৈঠক ● জাইকার প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন....প্রধানমন্ত্রী ● আলোচনার কথা বলেও শর্ত চাপাচ্ছে যুক্তরাষ্ট্র,...অভিযোগ ইরানের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আমার দেশ’ পত্রিকার প্রেসে বোমা নিক্ষেপ,বিএফইউজে ও ডিইউজে'র নিন্দা

আ জা ডেক্স

প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ১০:৩০ পিএম
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ১০:৪৫ পিএম
আমার দেশ’ পত্রিকার প্রেসে বোমা নিক্ষেপ,বিএফইউজে ও ডিইউজে'র নিন্দা

দৈনিক আমার দেশ পত্রিকার প্রেস লক্ষ্য করে বোমা নিক্ষেপ এবং রাস্তায় অবিস্ফোরিত বোমা উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন -বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে।

২৬ অক্টোবর সোমবার বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, সংবাদপত্রের অফিস ও প্রেসে বোমা হামলা স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতার ওপর চরম আঘাত বৈ কিছু নয়।

ফ্যাসিবাদী জমানায় বিভিন্ন সংবাদপত্র অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সাংবাদিকদের ওপর হামলাকারীদের শেষ রক্ষা হয়নি।

আগামীতেও সাংবাদিকরা রাজপথে থেকে এর মোকাবিলা করবে। নেতৃবৃন্দ অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন,আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম নেতৃবৃন্দ বলেন, গত ২৫ অক্টোবর রোববার রাত আনুমানিক পৌনে ১১টায় তেজগাঁওয়ের লাভ রোড এলাকায় আমার দেশ পাবলিকেশনের প্রধান ফটকে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

এতে আমার দেশ-এর ছাপাখানার একজন নিরাপত্তাকর্মী আহত হন। একই সময়ে ঘটনাস্থলের অদূরে অন্য একটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু পাওয়া যায়।

আমার দেশ কর্তৃপক্ষ এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, আমরা আশা করব, ফ্যাসিস্ট আমলের মতো বর্তমান সময়ে গণমাধ্যমের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলার পুনরাবৃত্তি ঘটবে না।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)