Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা ● ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান....প্রধানমন্ত্রী ● নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক ● যশোর বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ● সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫ জন ● শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমমনা প্ল্যাটফর্মের সঙ্গে হাজী আলমগীর ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত ● ৮০ লাখ টাকার ঘুষ লেনদেন একা যাবে না জেলে এসিলেন্ডের সাথে চাই ● ডিসেম্বরে আ.লীগের প্রত্যাবর্তন ঠেকাতে মাঠে থাকার ঘোষণা নাহিদ ইসলামের ● সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালা রিমান্ডে ● বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু ৬ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে অবমাননাকর পোস্টার

নিজস্ব প্রতিবেদক খুলনা

প্রকাশ : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ১১:৪৩ পিএম
খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে অবমাননাকর পোস্টার

খুলনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত করেছে দুর্বৃত্তরা।

তাঁর প্রতিকৃতির মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দেওয়ার পাশাপাশি একই দেয়ালে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টারও লাগানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

শুক্রবার (০৬ নভেম্বর) সকালে নগরীর শিববাড়ী মোড়ের কাছে রেলস্টেশনের দেয়ালে এমন চিত্র দেখতে পান স্থানীয়রা।

প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়।

এর অংশ হিসেবে দেয়ালজুড়ে আঁকা হয় দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের গ্রাফিতি।

সেই উদ্যোগের আওতায় শিববাড়ী মোড়সংলগ্ন রেলস্টেশনের দেয়ালেও দেশের বিভিন্ন খ্যাতিমান ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছিল।

সেখানে স্থান পেয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও। তবে শুক্রবার সকালে এলাকাবাসী দেখতে পান, রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখ কালো কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, একই দেয়ালে তাঁর বিরোধিতায় লেখা কয়েকটি পোস্টারও সাঁটানো হয়েছে।

ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে আঁকা প্রতিকৃতির এমন অবমাননায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

ঘটনাটি সম্পর্কে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত তাঁদের কাছে কোনো তথ্য আসেনি।

কেউ লিখিতভাবে কিংবা মৌখিকভাবেও থানায় অভিযোগ করেননি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)