ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● খুলনা বাগেরহাটে বিএনপির নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ আওয়ামী লীগের দলবদ্ধ হামলা ● আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ,ধাওয়া খেয়ে পালাল হামলাকারীরা ● চট্টগ্রাম মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের পেট্রল বোমা নিক্ষেপ,অগ্নিসংযোগ ● সরকার ৬ মাসে এলএনজি আমদানিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা....তিতুমীর ● আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে....রাষ্ট্রপতি ● মনোহরদীতে বরজের পান কেটে দিয়ে ৬ লাখ টাকার পান বিনষ্ট ● শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় কোন্দল ও ব্যক্তিস্বার্থ পরিহারের আহ্বান....প্রধানমন্ত্রীর ● অভিযানে গিয়ে অবরুদ্ধ ডিবি সদস্যরা, পুলিশের অভিযানে উদ্ধার দোকানের তালা ভেঙে তল্লাশির অভিযোগ, দুই কথিত সোর্স গ্রেপ্তার ● মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের বাংলাদেশ সফর স্হগিত ● সোনারগাঁয়ে ৭৪ জমিদাতা পরিবার ও ৫৭ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দিল তাহেরপুর মাদ্রাসা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

নিজস্ব প্রতিবেদক রংপুর

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৭:২৪ পিএম
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

প্রিপেইড মিটার বাতিল করে আগের পোস্টপেইড মিটার পুনঃস্থাপন, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ চার দফা দাবিতে আগামী সোমবার ৩০ নভেম্বর রংপুর মহানগরে অর্ধদিবস হরতাল আহ্বান করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি।

হরতাল সফল করতে এরই মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, অফিস-আদালত, দোকান পাট ও শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, পথসভা, পোস্টারিং ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালিয়েছে সংগঠনটি।

প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।

তিনি বলেন, ‘এই হরতাল কোনো গোষ্ঠী, শ্রেণি কিংবা দলের স্বার্থে নয়; বরং আপামর বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে।

মহানগর নাগরিক কমিটি বিভিন্ন শ্রেণি-পেশা ও চিন্তার মানুষের সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন।

পেশিশক্তি কিংবা জবরদস্তি নয়, জনগণের নৈতিক সমর্থন ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশে আমরা হরতাল সফল করতে চাই।’

তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান ও নির্বাচন-পরবর্তী সময়ে দেশের ইতিহাসে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বাইরে জনগণের নিজস্ব দাবিতে এটিই প্রথম হরতাল হতে যাচ্ছে।

পলাশ কান্তি নাগের অভিযোগ, বিদ্যুৎ মুনাফার পণ্য নয়, এটি জনগণের অধিকার।

বিদ্যুৎ বিভাগ একটি সেবামূলক প্রতিষ্ঠান হলেও সেখানে নাগরিক সেবার পাশাপাশি ন্যূনতম জবাবদিহিরও অভাব রয়েছে।

জনমত উপেক্ষা করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর স্বার্থে জোরপূর্বক প্রিপেইড মিটার প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে।

অথচ জনগণ এই মিটার চায় না। পোস্টপেইড মিটারের তুলনায় প্রিপেইড মিটারে গ্রাহকদের দ্বিগুণ থেকে তিন গুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে।

ফলে এটি গ্রাহকদের অতিরিক্ত ব্যয় ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, প্রিপেইড মিটার প্রকল্পটি তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া হলেও এখনো তা বহাল রয়েছে।

বর্তমান সরকারও আগের সরকারের মতো দুর্নীতিবাজ ও লুটেরাদের স্বার্থ রক্ষা করছে।

তা না হলে সারা দেশের কোটি কোটি বিদ্যুৎ গ্রাহকের সমস্যাগুলো আমলে নেওয়া হচ্ছে না কেন?

এ সময় বিদ্যুৎ গ্রাহকদের ন্যায্য দাবির পক্ষে দল-মত-নির্বিশেষে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে হরতাল কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।

গত ১৯ অক্টোবর সংবাদ সম্মেলন করে ৩০ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতালের ঘোষণা দেয় রংপুর মহানগর নাগরিক কমিটি।

হরতালের পাশাপাশি তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং এ খাতের বেসরকারীকরণের তৎপরতা বন্ধ করা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)