ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● খুলনা বাগেরহাটে বিএনপির নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ আওয়ামী লীগের দলবদ্ধ হামলা ● আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ,ধাওয়া খেয়ে পালাল হামলাকারীরা ● চট্টগ্রাম মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের পেট্রল বোমা নিক্ষেপ,অগ্নিসংযোগ ● সরকার ৬ মাসে এলএনজি আমদানিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা....তিতুমীর ● আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে....রাষ্ট্রপতি ● মনোহরদীতে বরজের পান কেটে দিয়ে ৬ লাখ টাকার পান বিনষ্ট ● শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় কোন্দল ও ব্যক্তিস্বার্থ পরিহারের আহ্বান....প্রধানমন্ত্রীর ● অভিযানে গিয়ে অবরুদ্ধ ডিবি সদস্যরা, পুলিশের অভিযানে উদ্ধার দোকানের তালা ভেঙে তল্লাশির অভিযোগ, দুই কথিত সোর্স গ্রেপ্তার ● মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের বাংলাদেশ সফর স্হগিত ● সোনারগাঁয়ে ৭৪ জমিদাতা পরিবার ও ৫৭ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দিল তাহেরপুর মাদ্রাসা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নারায়ণগঞ্জ রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

নিজস্ব প্রতিবেদক নারায়নগঞ্জ

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ১০:১৭ পিএম
নারায়ণগঞ্জ রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

নারায়ণগঞ্জ রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছয়টি মোটরসাইকেলে করে ১২ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিরাপত্তারক্ষীকে হুমকি দেয় তারা।

পরে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষী সোহাগ মিয়াকেও হুমকি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ততক্ষণে বাসটি পুড়ে কঙ্কাল হয়ে যায়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)