ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● খুলনা বাগেরহাটে বিএনপির নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ আওয়ামী লীগের দলবদ্ধ হামলা ● আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ,ধাওয়া খেয়ে পালাল হামলাকারীরা ● চট্টগ্রাম মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের পেট্রল বোমা নিক্ষেপ,অগ্নিসংযোগ ● সরকার ৬ মাসে এলএনজি আমদানিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা....তিতুমীর ● আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে....রাষ্ট্রপতি ● মনোহরদীতে বরজের পান কেটে দিয়ে ৬ লাখ টাকার পান বিনষ্ট ● শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় কোন্দল ও ব্যক্তিস্বার্থ পরিহারের আহ্বান....প্রধানমন্ত্রীর ● অভিযানে গিয়ে অবরুদ্ধ ডিবি সদস্যরা, পুলিশের অভিযানে উদ্ধার দোকানের তালা ভেঙে তল্লাশির অভিযোগ, দুই কথিত সোর্স গ্রেপ্তার ● মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের বাংলাদেশ সফর স্হগিত ● সোনারগাঁয়ে ৭৪ জমিদাতা পরিবার ও ৫৭ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দিল তাহেরপুর মাদ্রাসা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নারায়ণগঞ্জ রূপগঞ্জে গুলিভর্তি দুটি পেনগানসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ১০:২০ পিএম
নারায়ণগঞ্জ রূপগঞ্জে গুলিভর্তি দুটি পেনগানসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ রূপগঞ্জে গুলিভর্তি দুটি দেশীয় তৈরি পেনগান ও তিন রাউন্ড গুলিসহ শাওন ওরফে সাব্বির (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি।

রাত ৯টার দিকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাওন ওই এলাকার শাহ আলমের ছেলে।

এসআরবি জানায়, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় দেশীয় তৈরি গুলিভর্তি পেনগান কেনাবেচার খবর পেয়ে এসআরবি-৩-এর একটি দল অভিযান চালায়।

এ সময় ইসাক রহমান নামে এক ব্যক্তির ভাড়া বাসায় তল্লাশি করে দুটি দেশীয় তৈরি পেনগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অস্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাওন ওরফে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার শাওনকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করে এসআরবি।

রূপগঞ্জ থানা পুলিশ জানায়, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)