ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান...স্থানীয় সরকার মন্ত্রীর কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধারসহ ৭ আটক বাড়িতে শোকের মাতম সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জীবন দেবো কিন্তু ২৪-কে হারিয়ে যেতে দেবো না...জামায়াত আমির ওটিটিতে আসছে শাকিব খানের ‘রকস্টার’, মুক্তি ২৩ জুলাই ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মেজর মোজাফফরকে ডিবি আটক করেছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি,প্রায় ৫০০ প্রাণহানির শঙ্কা ওয়াশিংটন-তেহরানকে ফের আলোচনার টেবিলে ফিরতে পাকিস্তানের আহ্বান বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে আবারও হামলা চালিয়েছেন...ইরান আর্জেন্টিনার ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ গেল দুই সাংবাদিকের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ফিফা বিশ্বকাপ ২০২৬

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চমক, দেপলকে ঘিরে অনিশ্চয়তা খেলাধুলা

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৯:৪২ এ এম
সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চমক, দেপলকে ঘিরে অনিশ্চয়তা খেলাধুলা

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

সবচেয়ে বড় প্রশ্ন রদ্রিগো দে পলকে ঘিরে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, মাঝমাঠে কৌশলগত পরিবর্তন এনে নিয়মিত এই মিডফিল্ডারকে শুরুর একাদশের বাইরে রাখতে পারেন কোচ লিওনেল স্কালোনি।

বুধবার (১৫ জুলাই) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি চূড়ান্ত একাদশ প্রকাশ না করলেও জানান, প্রতিপক্ষের শক্তি ও খেলার ধরন বিবেচনায় দলে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।

আর্জেন্টিনা কোচ বলেন, ‘প্রতিপক্ষকে বিশ্লেষণ করে আমরা কিছু পরিবর্তনের কথা ভাবছি।

লক্ষ্য থাকবে সবচেয়ে কার্যকর একাদশকে মাঠে নামানো। দলের সবাই ভালো অবস্থায় আছে।’ তবে খেলোয়াড়দের নাম উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারানো দলের অধিকাংশ ফুটবলারই সেমিফাইনালেও একাদশে থাকবেন।

আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মাঝমাঠের একটি সম্ভাব্য পরিবর্তন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ম্যাচগুলোতে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় রদ্রিগো দে পলকে বেঞ্চে বসানো হতে পারে।

তার জায়গায় নিকোলাস গঞ্জালেজ অথবা হুলিয়ানো সিমিওনের একজন সুযোগ পেতে পারেন।

নিকোলাস গঞ্জালেজ খেললে তিনি বাম প্রান্তে দায়িত্ব পালন করবেন। আর হুলিয়ানো সিমিওনে শুরুর একাদশে থাকলে সেটি হবে বড় চমক। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে শুরু থেকেই মাঠে নেমেছেন তিনি। রক্ষণভাগেও একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

ডান প্রান্তে গঞ্জালো মন্তিয়েলের পরিবর্তে নাহুয়েল মলিনার শুরুর একাদশে থাকার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জয় পেলেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠবে লিওনেল মেসির দল। সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা (বা গঞ্জালো মন্তিয়েল), ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো; হুলিয়ানো সিমিওনে (বা নিকোলাস গঞ্জালেজ), লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ; হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি। তথ্যসূত্র: টিওয়াইসি স্পোর্টস, ওলে, ইএসপিএন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)