ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গোপন বৈঠক ও হামলার অভিযোগে বাউফলে আওয়ামী লীগ-জামায়াতের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

সোহেল আহমেদ,বাউফল পটুয়াখালী

প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি,২০২৬, ০৫:২০ পিএম
গোপন বৈঠক ও হামলার অভিযোগে বাউফলে আওয়ামী লীগ-জামায়াতের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে গোপন বৈঠক, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা এবং পরবর্তীকালে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলা বিএনপি'র কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব অভিযোগ করেন চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল রাড়ী। ​

লিখিত বক্তব্যে রুহুল রাড়ী জানান, গত ৮ জানুয়ারি রাতে আনুমানিক পৌনে ৯টার দিকে চন্দ্রদ্বীপের নির্বাচনীয় কেন্দ্র ও ৭৭নং চর ওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের ভেতরে আওয়ামী লীগ ও জামায়াতের কিছু নেতাকর্মী গোপনে বৈঠক করছিলেন।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে বৈঠকের উদ্দেশ্য জানতে চাইলে তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এবং সে সময়ের ধারণ কৃত একটি ভিডিও যমুনা টেলিভিশনসহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়ে। ​বিএনপি নেতার দাবি, ওই ঘটনার পর তারা থানায় লিখিত অভিযোগ দিলেও প্রতিপক্ষরা নিজেদের অপকর্ম ঢাকতে পাল্টা ‘নাটক’ সাজিয়েছে।

তারা নিজেদের দোকানে নিজেরা হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করেছে।

এমনকি জনৈক আওয়ামী লীগ কর্মী নিজের শরীর ব্লেড দিয়ে রক্তাক্ত করে হাসপাতালে ভর্তি হয়ে আরও একটি মিথ্যা মামলার পাঁয়তারা করছেন। ​

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও জামায়াত পরস্পর যোগসাজশে এ ধরনের ষড়যন্ত্র করছে। বর্তমানে প্রশাসনের ধরপাকড়ের ভয়ে চন্দ্রদ্বীপের সাধারণ মানুষ আতঙ্কিত এবং রাতে ঘরে ঘুমাতে পারছেন না।

​এমতাবস্থায়, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরতে গণমাধ্যমকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন বিএনপি এই নেতা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)