ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নারায়ণগঞ্জ বন্দরে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ, অভিযুক্তদের ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ১১:৩৩ পিএম
নারায়ণগঞ্জ বন্দরে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ, অভিযুক্তদের ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

নারায়ণগঞ্জ বন্দরে জামায়াতে ইসলামীর একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

দলটির নেতাদের দাবি, রাতে কার্যালয়ের সামনে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এতে কার্যালয়ের সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া বাজার এলাকায় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াত কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ করেন দলটির নেতা মো. আনোয়ার পারভেজ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কলাগাছিয়া ইউনিয়ন জামায়াতের আমির পারভেজ বলেন, রাত সাড়ে ১২টার দিকে দুই থেকে তিনজন ব্যক্তি বোতলে করে কেরোসিন নিয়ে কার্যালয়ের সামনে আসে।

এরপর শাটারের নিচের ফাঁকা জায়গা দিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা।

এতে কার্যালয়ের কিছু প্লাস্টিক সামগ্রী পুড়ে যায়। তবে আশপাশের সড়কে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান জামায়াতের এই নেতা।

এ ঘটনায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন স্থানীয় জামায়াত নেতাকর্মীরা।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দুর্বৃত্তরা জামায়াতের ওয়ার্ড কার্যালয়টিতে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

জামায়াতের পক্ষ থেকে এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানান তিনি।

শুক্রবার ১৩ নভেম্বর সন্ধ্যায় এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, লিখিত অভিযোগ পেলে সেটির ভিত্তিতে পরবর্তী তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে।

এদিকে, অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে কলাগাছিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেন জামায়াতের নেতাকর্মীরা।

এ সময় তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঘটনার জন্য দায়ী করেন এবং জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা এখনো বিভিন্নভাবে নাশকতা ও ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে।

কলাগাছিয়া ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাকেও তারা এ ধরনের ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেন।

সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা খোরশেদ আলম ফারুকী, সেক্রেটারি আরিফুল ইসলাম এবং কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আমীন।

এদিকে, কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াতের জেলা শাখা।

বিজ্ঞপ্তিতে জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, আওয়ামী লীগের অনুসারীরা আবারও জ্বালাও-পোড়াও শুরু করেছে।

রাতের অন্ধকারে গোপনে হামলা চালিয়ে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

বর্তমান ক্ষমতাসীন মহলের আনুকূল্য ও প্রশাসনের নীরবতার কারণেই তারা এ ধরনের কর্মকাণ্ড চালানোর সাহস পাচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)