Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মার্কিন অভিযানে যুক্ত না হওয়ায় দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর ঘোষণা....ডোনাল ট্রাম্পের ব্যাংকে অতিরিক্ত তারল্য,ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচে ডেমরা সহ বিভিন্ন এলাকায়‘বোমা’, ঘটনাস্থলে ডিসপোজাল,আটক ১ জন লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বদলি প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’কোন প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে প্রতারণা,সুস্মিতা কর দাসের হিন্দু সংগঠনের ব্যানারে চাঁদাবাজি দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়....অর্থমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল....ঢাকা "মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র" উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ায়

আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি...মির্জা ফখরুল

প্রকাশ : রবিবার, ২৬ জুলাই,২০২৬, ১০:৩১ এ এম
আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি...মির্জা ফখরুল

বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং বৈষম্যহীন টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বগুড়ায় শুরু হয়েছে পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষিভিত্তিক উন্নয়নকে জাতীয় অগ্রাধিকারের বিষয় হিসেবে তুলে ধরেন।

শনিবার (২৫ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ধ্বংসের রাজনীতি করে আর বিএনপি করে গড়ার রাজনীতি–এটাই বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে পার্থক্য।

আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশ ধ্বংস করেছে, লুটপাট করেছে। বিএনপি দায়িত্ব নিয়ে সেই দেশ গড়ে তুলছে।’ গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে শুধু অবকাঠামো নির্মাণ নয়, কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাজারব্যবস্থায় সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

বিশেষ করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, ‘পল্লির উন্নয়ন করতে হলে শুধু রাস্তাঘাট ও ব্রিজ-কালভার্ট নির্মাণ করলেই চলবে না; আগে কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে।

বর্তমানে দেশের প্রান্তিক চাষিরা হাড়ভাঙা খাটুনির পরও উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাচ্ছেন না। এর ফলে কৃষিকাজের প্রতি দিন দিন মানুষের অনীহা তৈরি হচ্ছে, যা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য আশঙ্কাজনক।’

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, মোশারফ হোসেন, কাজী রফিকুল ইসলাম, গোলাম মোহাম্মদ সিরাজ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন (রনি)। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএ বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রামাণিক।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)