Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মার্কিন অভিযানে যুক্ত না হওয়ায় দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর ঘোষণা....ডোনাল ট্রাম্পের ব্যাংকে অতিরিক্ত তারল্য,ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচে ডেমরা সহ বিভিন্ন এলাকায়‘বোমা’, ঘটনাস্থলে ডিসপোজাল,আটক ১ জন লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বদলি প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’কোন প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে প্রতারণা,সুস্মিতা কর দাসের হিন্দু সংগঠনের ব্যানারে চাঁদাবাজি দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়....অর্থমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল....ঢাকা "মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র" উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
শিক্ষা মন্ত্রণালয়ের

শহীদ জিয়াউর রহমানের নামে দুই শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০১:৩৩ পিএম
শহীদ জিয়াউর রহমানের নামে দুই শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

সরকার দেশের দুটি বেসরকারি কলেজের নাম সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে পরিবর্তনের অনুমোদন দিয়েছে।

একই সঙ্গে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে আরও তিনটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনেরও অনুমতি দেওয়া হয়েছে।

রোববার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পিরোজপুরের নাজিরপুর উপজেলার ‘নাজিরপুর কলেজ’-এর নতুন নাম হবে শহীদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর।

এছাড়া ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজ-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ, চরফ্যাশন, ভোলা।

পৃথক আরেকটি প্রজ্ঞাপনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজ-এর নাম পরিবর্তন করে সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজ, মাধবপুর, হবিগঞ্জ রাখার অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া একই দিনে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের কটিয়াদীর আয়েশা ছিদ্দিক মহিলা কলেজ-এর নাম পরিবর্তন করে আয়েশা ছিদ্দিক মডেল কলেজ রাখার অনুমোদন দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের অনুমতি নির্দেশক্রমে দেওয়া হয়েছে।

চিঠিতে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)