ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মক্কা প্রতিরক্ষা’ জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যে বার্তা দিল....ভারত বঙ্গভবনে শপথ নিলেন নতুন চার মন্ত্রী,বিমান প্রতিমন্ত্রী পেলেন পদোন্নতি শপথ পাঠের মধ্য দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহন করলেন....মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের নির্দেশ....স্বাস্থ্য অধিদফতর মমতার‘হাতে-পায়ে ধরে’অনুরোধ করেও সীমান্ত সুরক্ষার জমি পাওয়া যায়নি....অমিত শাহ কৃষকদের জন্য ১০ হাজার কোটি টাকার নতুন তহবিল, ঋণ মিলবে সর্বোচ্চ ১ কোটি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন....রাষ্ট্রপতি সলঙ্গা বিদ্রোহের মহানায়ক মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ৪০ তম মৃত্যু বার্ষিকী আজ এক বছরে জনতা ব্যাংকের নতুন গ্রাহক প্রায় ১০ লাখ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

৩৬ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জিসপ- এর সংবর্ধনা

সাইফুল আলম সরকার, ঢাকা:

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ১০:২৩ এ এম
৩৬ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জিসপ- এর সংবর্ধনা

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্দোগে ঐতিহাসিক ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালনকারী শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে আহতদের সাহস ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় আব্দুস সালাম হলে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কে. এম. জিয়াদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা,

ঢাকা-১৪-এর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারী রাশেদ খান এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান কে এম আবু তাহের।

এ ছাড়া অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আহতদের সাহস ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)