ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান

বিজয়নগর মিষ্টি দোকান ও নিত্যপণ্যের বাজারে ৩২ হাজার টাকা জরিমান

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৬:৪৮ পিএম
বিজয়নগর মিষ্টি দোকান ও নিত্যপণ্যের বাজারে ৩২ হাজার টাকা জরিমান

​বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান অভিযান পরিচালিত হয়েছে।

​অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী সহযোগীতা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: আসিফুর রহমান। ​অভিযানে দেখা যায়, চম্পকনগর বাজারে জয় লোকনাথ মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছে।

অভিযানে কারখানার মালিক বিষয়টি সত্যতা স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকবেন মর্মে মুচলেকা প্রদান করেন। এছাড়া নিত্য পণ্যের বাজারে অভিযান পরিচালনা করা হয়।

​এ সমস্ত অপরাধের প্রেক্ষিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট কারখানাকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং প্রায় ৫০ কেজি খাওয়ার অযোগ্য মিষ্টি এবং জিলাপি ধ্বংশ করা হয়।

মূল্য তালিকা না থাকায় ২টি মুদীর দোকানে ১০০০/- করে জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্ম পুনরায় সংগঠিত করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটানো হবে মর্মে সতর্ক করা হয়। আজ মোট ০৩ টি প্রতিষ্ঠানকে ৩২,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়। ​জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)