Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের সামরিক হামলার হুঁশিয়ারি...ডোনাল ট্রাম্পের নতুন কুঁড়ির শিশুদের সংবাদ লিড করার আহ্বান....প্রধানমন্ত্রীর ২০২৬ সালের নির্বাচনে ভোট নয়, ফলাফল চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ তিন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ তিন শর্তে লাইসেন্স ফিরে পেলেন,আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার চিপস ও পপকর্নে মরণব্যাধি ক্যানসারের ঝুঁকি স্বাস্থ্য গবেষণায় নবনির্বাচিত নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির কমিটি ও মীম শরৎ গ্রুপকে ফুলেল শুভেচ্ছা পরীক্ষা ব্যবস্থা সংস্কারে টাস্কফোর্স গঠনের নির্দেশ...মোদির শাপলা চত্বর হত্যা মামলা: আদালতে অভিযোগ দাখিলের তারিখ আজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নরসিংদীর ববি বেগম হত্যায় ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১

ওমর ফারুক রনি, মাধবী নরসিংদী

প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ০৩:২৮ পিএম
নরসিংদীর ববি বেগম হত্যায় ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার হয়ে পরে মৃত্যুবরণ করা বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১১।

শুক্রবার (১০ জুলাই) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ওই অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত জানাতে শুক্রবার বিকেলে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তদন্তের অগ্রগতি, গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় এবং অভিযান পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরবেন র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

এর আগে নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার হন বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)