ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দিনাজপুরের বিরামপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ, ঐতিহ্যের টানে মাঠে নামছে ৮ দল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুর

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০৪:১৯ পিএম
দিনাজপুরের  বিরামপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ, ঐতিহ্যের টানে মাঠে নামছে ৮ দল

গ্রামবাংলার প্রাণের খেলা হাডুডু। সময়ের পরিবর্তনে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী খেলাকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনতে দিনাজপুরের বিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে হাডুডু টুর্নামেন্ট-২০২৬।

খেলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

মঙ্গলবার (০৩ নভেম্বর) বিরামপুর উপজেলার ৪ নম্বর দিওড় ইউনিয়নের কেন্দুয়া গ্রামে কেন্দুয়া যুব সমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। তিনি ফিতা কেটে প্রতিযোগিতার শুভ সূচনা করেন।

উদ্বোধনের পরপরই মাঠে গড়ায় প্রথম রাউন্ডের খেলা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় হরিল্যাকুর ও গরিবপাড়া দল। দুই দলের খেলোয়াড়দের অংশগ্রহণে শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আশরাফ আল মূতি (সায়েম), ইব্রাহীম বাবু, জীবন চৌধুরী শাহিন, তাজুল ইসলাম অমি, এ কে এম মামুনুর রশিদ (লিটন), ৪ নম্বর দিওড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা,

বিরামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান বাবু এবং ৪ নম্বর দিওড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান।

আয়োজকদের তথ্যমতে, টুর্নামেন্টের প্রথম রাউন্ডে মোট আটটি দল চারটি ম্যাচে অংশগ্রহণ করছে।

ম্যাচগুলো হলো— হরিল্যাকুর বনাম গরিবপাড়া, নয়াপাড়া বনাম মালিপাড়া, হরিল্যাকুর বনাম খুদাইপুর এবং কেন্দুয়া বনাম শ্রীপুর।

খেলার মাঠে খেলোয়াড়দের প্রাণবন্ত উপস্থিতি আর দর্শকদের উচ্ছ্বাসে পুরো আয়োজন যেন পরিণত হয়েছে এক মিলনমেলায়।

গ্রামবাংলার চিরচেনা এই খেলাকে ঘিরে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

আয়োজকরা জানান, এ আয়োজনের মূল লক্ষ্য শুধু প্রতিযোগিতা নয়; বরং হারিয়ে যেতে বসা গ্রামীণ ক্রীড়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা।

পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকলে হাডুডুর মতো ঐতিহ্যবাহী খেলা আবারও গ্রামবাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নেবে।

মাঠের খেলাধুলার মধ্য দিয়ে গড়ে উঠবে নতুন প্রতিভা, জোরদার হবে সামাজিক বন্ধন এবং প্রাণ ফিরে পাবে বাংলার হারিয়ে যেতে বসা ক্রীড়া সংস্কৃতি।

আয়োজনে: কেন্দুয়া যুব সমাজ, বিরামপুর, দিনাজপুর।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)