ঢাকা, বাংলাদেশ শনিবার, ২১ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নাশকতা,নৈরাজ্য প্রতিহত করতে একসাথে দুই মন্ত্রী সিলেটের রাজপথে ● দেশে গৃহযুদ্ধ হলে দায় আ.লীগ ও সরকারকে নিতে হবে...এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু, ● রোহিঙ্গা গণহত্যার রায়ের পর যে প্রতিক্রিয়া জানাল মিয়ানমার ● ওসিকে প্রাণনাশের হুমকি,পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি ● ডিপ ড্রেন নির্মানে অনিয়ম ঠিাকদার মাঈনুদ্দীনের দূর্নীতির অভিযোগ ● নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন,অভিনেতা তমাল রিমান্ডে ● সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ● ইরানে হামলায় ট্রাম্পের কাছে সম্মতি চাইছেন....নেতানিয়াহু ● পাবনা রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৭ম চালান ● গোপালগঞ্জ কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট...বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ১২:২৭ পিএম
বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট...বাংলাদেশ ব্যাংক

বাজারে ছেঁড়া-ফাটা নোটের ছড়াছড়ি, কারণ নতুন টাকার সরবরাহ কম।

দীর্ঘদিন পর আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট।

তবে ১০০ টাকার নোট নতুন নকশায় নয়, আগের নকশাতেই বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, চলতি সপ্তাহেই নতুন নকশার নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল।

তবে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে নোট পরিবহনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ কারণে নির্ধারিত সময়ে নোট বাজারে ছাড়া যায়নি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ২০ ও ৫০ টাকার নোট ছাপানো শেষ।

টাঁকশাল আগামী সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকে টাকা পাঠাবে। এরপর ব্যাংকগুলোকে সরবরাহ করা যাবে।

তিনি বলেন, আমরা বাংলাকিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন বাড়ানোকে উৎসাহ দিচ্ছি।

এতে খুচরা টাকার চাহিদা ও ব্যবহার কমে আসবে।

অনিয়ম ও দুর্নীতিও কমবে। তিনি আরও বলেন, আগামী সপ্তাহে নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবহনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নতুন নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু হবে।

দেশে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার ব্যাংক নোট ছাপায় কেন্দ্রীয় ব্যাংক।

এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সই থাকে। অন্যদিকে, ১, ২ ও ৫ টাকা সরকারি নোট (ধাতব মুদ্রাসহ)। এসব নোটে অর্থ সচিবের সই থাকে।

তবে দুই ধরনের নোটই ছাপানোর কাজ করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুযায়ী, টাকা ছাপানোর ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংককে দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, টাকার নকশা অনুমোদন নিতে হয় প্রধানমন্ত্রীর কাছ থেকেও।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)