Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
সোনার বাংলা সাহিত্য পরিষদের

এসবিএসপি পুরস্কার পাচ্ছেন ১০ কবি-লেখক সাহিত্য

আ জা ডেক্স সাহিত্য

প্রকাশ : শনিবার, ২ মে,২০২৬, ০৯:৪৫ এ এম
এসবিএসপি পুরস্কার পাচ্ছেন ১০ কবি-লেখক সাহিত্য

বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৫’-এর জন্য ১০ জন কবি ও লেখকের নাম প্রকাশ করা হয়েছে।

গতকাল শুক্রবার সোনার বাংলা সাহিত্য পরিষদের সভাপতি আহমেদ সৈয়দ শাহনুর আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, কবিতা বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন মতিন বৈরাগী, দুখু বাঙাল, মজিদ মাহমুদ এবং ড. হাফিজ রহমান।

শিশুসাহিত্য বিভাগে নির্বাচিত হয়েছেন হাসনাত আমজাদ। কথাসাহিত্য বিভাগে পুরস্কার পাচ্ছেন সমীর আহমেদ, রেজুয়ান আহম্মেদ, এ কে এম সুলতান মাহামুদ, শাহানাজ ইয়াসমিন এবং নুসরাত সুলতানা।

সোনার বাংলা সাহিত্য পরিষদ জানিয়েছে, শিগগিরই আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

প্রতিষ্ঠানটি গত নয় বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দিয়ে আসছে। প্রতি বছর আয়োজনের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)