ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সূত্রাপুর তাজিয়া মিছিল থেকে ধাওয়া করে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ০১:২২ পিএম
সূত্রাপুর তাজিয়া মিছিল থেকে ধাওয়া করে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় পবিত্র আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ধাওয়া করে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার পর বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান। ওসি মতিউর রহমান জানান, নিহত যুবক তাজিয়া মিছিলের সঙ্গে ছিলেন।

এ সময় কয়েকজন ব্যক্তি তাকে ধাওয়া করে মিছিল থেকে আলাদা করে নিয়ে যায়। পরে একটি নির্মাণাধীন ভবনের নিচে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত এবং হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এদিকে, এ হত্যাকাণ্ডের সঙ্গে তাজিয়া মিছিলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর।

তিনি বলেন, যুবককে একটি নির্মাণাধীন ভবনের নিচে কুপিয়ে হত্যা করা হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কারা এতে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)