Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফেনীতে মেডিকেল কলেজ ও ইপিজেড স্থাপনের করা হবে...তারেক রহমান

এস এম মিজান

প্রকাশ : সোমবার, ২৬ জানুয়ারি,২০২৬, ১১:৩২ পিএম
ফেনীতে মেডিকেল কলেজ ও ইপিজেড স্থাপনের করা হবে...তারেক রহমান

ফেনীতে মেডিকেল কলেজ ও ইপিজেড স্থাপনের ঘোষণা তারেক রহমানের।

ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ এবং শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা ইপিজেড (এক্সপোর্ট প্রসেসিং জোন) স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার ফেনী পাইলট হাই স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সোমবার (২৬ জানুয়ারি) তারেক রহমান বলেন, দেশের মানুষের ভাগ্যোন্নয়নের প্রধান অন্তরায় হলো দুর্নীতি। জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে হলে সবার আগে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে।

বিএনপি ক্ষমতায় গেলে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলের সঙ্গে নিজের আত্মীয়তার সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই অঞ্চলের মানুষের যেমন বিএনপির ওপর হক বা দাবি রয়েছে, তেমনি এই তিন জেলার ওপরও বিএনপির হক আছে।

তিনি বলেন, ধানের শীষে ভোট দেওয়া মানে খালেদা জিয়াকে সম্মানিত করা, কারণ খালেদা জিয়া এই এলাকার সন্তান।

ধানের শীষ নির্বাচিত হলে খালেদা জিয়ার সম্মান আরও বৃদ্ধি পাবে। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় মানুষ সর্বস্ব হারিয়েছে।

ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবিলায় পরিকল্পিতভাবে খাল খনন ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ফেনীতে ইপিজেড স্থাপনের মাধ্যমে হাজার হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে।

এছাড়া প্রবাসীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভাষা শিক্ষা ও কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে, যাতে তারা বিদেশে আরও বেশি আয় করতে পারেন।

সভায় উপস্হিত ছিলেন ফেনী, নোয়াখালী,লক্ষ্মীপুর, ১৩ জন বিএনপির সংসদ সদস্য প্রার্থী।তারেক রহমান বলেন নানার বাড়িতে আবদার থাকে, আপনাদের কাছে আমার আবদার ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে গর্বিত করবেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)