এস এম মিজান,ফেনী থেকে ফিরে
ফেনী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আব্দুল খালেককে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৫ নং মহামায়া ইউনিয়নের সাবেক মেম্বার এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরী।
সম্প্রতি জেলা পরিষদ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি নতুন প্রশাসককে এই অভিনন্দন জানান।
এ সময় বীর মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরী নতুন প্রশাসকের হাত ধরে তার শুভকামনা জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, আব্দুল খালেকের দূরদর্শী নেতৃত্বে ফেনী জেলা পরিষদের সার্বিক উন্নয়ন মূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
সাক্ষাতকালে স্থানীয় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড এবং মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যাণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা পরিষদের প্রশাসক আব্দুল খালেক এই শুভেচ্ছার জন্য বীর মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।