Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজাসহ আওয়ামী লীগ ১৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি

নিজস্ব প্রতিবেদক গোপালগঞ্জ

প্রকাশ : রবিবার, ৭ সেপ্টেম্বর,২০২৫, ১০:২৩ এ এম
২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজাসহ আওয়ামী লীগ ১৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি

গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা ও কেবি কনভেনশন হল ভাড়া প্রদানকারী মোঃ বায়েজিদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক , ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ও ৯৪ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সেক্রেটারি নাহিদা নূর সুইটি (৪৮) ২। মতিঝিল থানা শাখার ছাত্রলীগের সহ-সভাপতি মিরাজ সিকদার (২৮) ৩। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ বায়েজিদ (৪৫) ৪। উত্তরা পশ্চিম থানা শ্রমিকলীগ নেতা মহর আলী (৪০) ৫। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি শেখ ইবনে সাদিক (৩০) ৬। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বিপ্লব (৫৩) ৭। কোতয়ালী থানা ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নিতাই ঘোষ (৬৫) ৮। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ শামীম শিকদার (৪০) ৯। বংশাল থানা ৩২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দীন সুমিত (২৯) ১০। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা (২৮) ১১। গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ সাকিব কাজী (২৪) ১২। রুপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ নাদিম শেখ (২২) ১৩। যুবলীগ কর্মী মোঃ রেজওয়ান হাওলাদার (২৯)। ডিবি সূত্রে জানা যায়, গত শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ০৪:০০ ঘটিকায় ডিবি-সাইবারের একটি আভিযানিক দল রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নাহিদা নূর সুইটিকে গ্রেফতার করে।

অন্যদিকে একই দিন দুপুর আনুমানিক ০২:৪৫ ঘটিকায় ফকিরাপুল কমিশনার গলি এলাকায় অভিযান পরিচালনা করে মিরাজ সিকদারকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম ।

ডিবি সূত্রে আরও জানা যায়, গত শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ০৩:০০ ঘটিকায় রাজধানীর কাফরুল থানাধীন পূর্ব কাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ বায়েজিদকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম । অন্যদিকে একই দিন বিকাল আনুমানিক ০৩:৫০ ঘটিকায় ডিবি-উত্তরা বিভাগের একটি টিম তুরাগ থানাধীন ১৫ নং সেক্টরের ০২ নং ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে মহর আলীকে গ্রেফতার করে। অপরদিকে, গত শনিবার (০৬ সেপ্টেম্বর ০৯ ঘটিকায় ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম নিউ মার্কেট থানাধীন কাঁটাবন এলাকায় অভিযান পরিচালনা শেখ ইবনে সাদিককে, রাত আনুমানিক ০৯:২০ ঘটিকায় পরিবাগ এলাকা থেকে আমিনুল ইসলাম বিপ্লবকে ও রাত আনুমানিক ০২:২৫ ঘটিকায় কোতয়ালি থানাধীন নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে নিতাই ঘোষকে গ্রেফতার করে। অন্যদিকে একই তারিখ রাত আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় কেরানীগঞ্জ থানার দাড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শামীম শিকদারকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের অপর একটি টিম। ডিবি সূত্রে জানা যায়,

গত শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় বংশাল থানা এলাকা থেকে ইমতিয়াজ উদ্দীন সুমিতকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ। ডিবি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত (৭ সেপ্টেম্বর ২০২৫) আনুমানিক ১২:৩০ ঘটিকা থেকে সকাল আনুমানিক ০৭:৩০ ঘটিকায় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আমির হামজা, মোঃ সাকিব কাজী, মোঃ নাদিম শেখ ও মোঃ রেজওয়ান হাওলাদারকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)