Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মার্কিন অভিযানে যুক্ত না হওয়ায় দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর ঘোষণা....ডোনাল ট্রাম্পের ব্যাংকে অতিরিক্ত তারল্য,ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচে ডেমরা সহ বিভিন্ন এলাকায়‘বোমা’, ঘটনাস্থলে ডিসপোজাল,আটক ১ জন লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বদলি প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’কোন প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে প্রতারণা,সুস্মিতা কর দাসের হিন্দু সংগঠনের ব্যানারে চাঁদাবাজি দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়....অর্থমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল....ঢাকা "মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র" উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হবিগঞ্জে নির্বাচনী অফিস সিলগালা করেছে ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক হবিগঞ্জ

প্রকাশ : সোমবার, ২ ফেব্রুয়ারি,২০২৬, ১১:১০ পিএম
হবিগঞ্জে নির্বাচনী অফিস সিলগালা করেছে ম্যাজিস্ট্রেট

হবিগঞ্জ-৪ আসনের মোমবাতি প্রতীকের প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনী অফিস শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে সিলগালা করা হয়েছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই ব্যবস্থা গ্রহণ করেন। প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অফিসটি বন্ধ করা হয়েছে।

একটি ইউনিয়নে কেবল একটি মাত্র নির্বাচনী কার্যালয় রাখার নিয়ম থাকলেও শায়েস্তাগঞ্জের ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের বড়কোটা বাজার এবং নতুন ব্রিজ এলাকায় দুটি অফিস খোলা হয়, যা ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে রোববার সিলগালা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানী জানান, “আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

মোমবাতি প্রতীকের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা ইসমাইল হোসেন নোমানী বিষয়টি নিয়ে বলেন, “রোববার প্রচারণা শেষে আমাদের অফিসটি সিলগালা করা হয়েছে।

পরে জানলাম, হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানী এটি সিলগালা করেছেন।

বড়কোটা বাজারে যে অফিসটি আছে, সেটি আমাদের অফিস নয়; সেখানে শুধু প্রার্থীর ব্যানার লাগানো ছিল।

আমাদের মূল অফিসই সিলগালা করা হয়েছে। বিষয়টি আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করছি।”

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)