ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
দিনাজপুর হাকিমপুরে নিয়োগ বাণিজ্যে

৩২ লাখ টাকা ঘুষ নেয়ার অপরাধে মাদ্রাসার সুপার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক দিনাজপুর

প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ১২:০৬ পিএম
৩২ লাখ টাকা ঘুষ নেয়ার অপরাধে মাদ্রাসার সুপার গ্রেফতার

দিনাজপুর হাকিমপুর উপজেলায় গোবিন্দপুরে গুমড়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যে ৩২ লাখ টাকা ঘুষ নেওয়ার অপরাধে মাদ্রাসার সুপার মোঃ মোজাহার আলীকে গ্রেফতার করেন হাকিমপুর থানা পুলিশ।

হাকিমপুর থানার মামলা নং- ১০। গত ০৯/০৬/২৬ ইং তারিখে মামলার এজাহার সূত্রে জানা যায়, হাকিমপুর উপজেলার গোবিন্দপুর গুমড়া দ্বিমুখী দাখিল মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক (২৭) এবং মাদ্রাসার সুপার মোঃ মোজাহার আলী (৪৯)বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার কথা বলে বিভিন্ন প্রকার হুমকি, ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন কৌশলে ৩২ লাখ টাকা ঘুষ নিয়েছে ঐ মাদ্রসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক ও মাদ্রাসার সুপার মোঃ মোজাহার আলী।

নিরাপত্তাকর্মি, নৈশ্য প্রহরী, পরিছন্নতা কর্মি ও আয়া শুন্য পদে নিয়োগ দেওয়ার কথা বলে বিভিন্ন প্রকার হুমকি, ভয়ভিতি দেখিয়ে বিভিন্ন কৌশলে সর্বমোট ৩২ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন। ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে বিভিন্ন প্রকার তালবাহনা হুমকি ও ভয়ভিতি প্রর্দশন করেন।

অবৈধ্য ভাবে ঘুষ নেওয়া ও বিভিন্ন প্রকার ভয়ভিতি ও হুমকি দেওয়াই মোঃ শাকিল বাবু সহ ৫ জন বাদী হয়ে একটি হাকিমপুর থানায় ২ জনের বিরুদ্ধে একটি এজাহার দাযের করেন।

যার ধারা- ৩৮৫/৩৮৬/১০৯/৫০৬ প্যানাল কোড ২৮৬০ রুজু করেন। এঘটনায় মাদ্রাসার সুপারকে হাকিমপুর থানা পুলিশ গ্রেফতার করে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। এজাহারের ১ নং আসামী মোঃ আব্দুর রাজ্জাক পলাতক রয়েছে।

২জন ঘুষ খোরদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন ভুক্তভোগীগন সহ স্থানীয় এলাকার সচেতন মহল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)