Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

দিল্লি থেকে হুংকার দিয়ে লাভ নেই,সীমান্তে এলেই গ্রেপ্তার...আইনমন্ত্রী আগামীতে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে...শিক্ষামন্ত্রী এই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে চার মাদ্রাসা শিক্ষার্থী দগ্ধ নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযানে ৫ যানবাহনকে জরিমানা, ৫টি হর্ন জব্দ সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জুয়া ও পুলিশ আইনে ১১ জন আটক ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন বিএনপি জরুর সভা অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রীর পদত্যাগ ৩ দফা দাবি, সায়েন্সল্যাব অবরোধে অচল ধানমন্ডি–নিউমার্কেট, তীব্র যানজট দুই দিন ধরে বর্ষা নামে এক গৃহবধূ নিখোঁজ টেলিভিশন টকশোতে আর অংশ নেবে না...গোলাম মাওলা রনি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ‘স্বাভাবিক’ছিলেন

যুক্তরাষ্ট্রের লিন্ডসে গ্রাহাম, শেষ ফোনালাপের স্মৃতিচারণ করলেন...ডোনাল ট্রাম্

হাকিকুল ইসলাম খোকন যুক্তরাষ্ট্র থেকে :

প্রকাশ : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ১১:০৫ এ এম
যুক্তরাষ্ট্রের লিন্ডসে গ্রাহাম, শেষ ফোনালাপের স্মৃতিচারণ করলেন...ডোনাল ট্রাম্

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে তাদের মধ্যে ফোনে কথা হয়েছিল।

সে সময় গ্রাহাম নিজেকে ‘কিছুটা ক্লান্ত’ বলে উল্লেখ করলেও তিনি স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক ও আইনপ্রণয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলেন।খবর আইবিএননিউজ ।

রোববার, ১২ জুলাই ২০২৬,চ‍্যনেল-৪,এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তিনি আমাকে ফোন করে বলেছিলেন, ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ নিয়ে সবকিছু প্রস্তুত রয়েছে।

তার কণ্ঠে শুধু সামান্য ক্লান্তি ছিল। আমি কখনো ভাবিনি, সেটিই হবে আমাদের শেষ কথা।” ট্রাম্প বলেন, গ্রাহামের আকস্মিক মৃত্যু তাকে গভীরভাবে মর্মাহত করেছে।

“আমি ভেবেছিলাম, সে যেন চিরকাল বেঁচে থাকবে,” মন্তব্য করে তিনি বলেন, লিন্ডসে গ্রাহাম শুধু একজন সহকর্মী ছিলেন না, তিনি পরিবারের সদস্যের মতো ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সময়ের সঙ্গে তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

লিন্ডসে গ্রাহামের কার্যালয় জানিয়েছে, তিনি শনিবার সন্ধ্যায় ৭১ বছর বয়সে “স্বল্পমেয়াদি ও আকস্মিক অসুস্থতায়” মারা যান।

মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তার ওয়াশিংটনের বাসভবনে জরুরি চিকিৎসাসেবা পাঠানো হয়েছিল।

দক্ষিণ ক্যারোলিনার চার মেয়াদের এই সিনেটর দীর্ঘদিন ধরে রিপাবলিকান পার্টির অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন।

শুরুতে ট্রাম্পের কড়া সমালোচক হলেও পরবর্তীতে তিনি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্রে পরিণত হন এবং পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

গ্রাহামের মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা শোক প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প তাকে “একজন সত্যিকারের আমেরিকান দেশপ্রেমিক” এবং “আমার পরিচিত সেরা সিনেটরদের একজন” বলে শ্রদ্ধা জানান।

তিনি একজন কষ্টর অভিবাসী বিরোধী ছিলেন ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)