Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন...প্রতিমন্ত্রী শাহে আলম র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী,স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন"এসআর বি" জুলাই শহীদদের কবরের টাকা মেরেছে এনসিপি....ইশরাক হোসেন দেশে সোনার দাম ভরিতে বাড়ল ৯,৮৫৬ টাকা ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা জামায়াত-এনসিপি জোটের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী আজ ঐক্যবদ্ধ জনগণই হচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নির্মাতা ৩৬ জুলাই স্মরণে গ্রাফিতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সারাদেশে আড়াই লাখেরও বেশি ইমাম-মুয়াজ্জিন,ধর্মীয় কর্মী পাবেন মাসিক সম্মানি নীলফামারী জুলাই যোদ্ধাদের সংবর্ধনায় ত্রাণের প্যাকেট, ক্ষোভ অসন্তোষ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশে ভিসার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান....ভারতীয় হাইকমিশন

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৮:৪০ এ এম
বাংলাদেশে ভিসার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান....ভারতীয় হাইকমিশন

বাংলাদেশে ভারতীয় ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবার নামে প্রতারণার অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক সতর্কবার্তায় হাইকমিশন জানিয়েছে, একটি প্রতারক চক্র ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে।

তারা অর্থের বিনিময়ে ভিসা কিংবা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছে।

হাইকমিশন স্পষ্ট করেছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-মেইলের মাধ্যমে ভিসা দেওয়ার প্রস্তাব দেন না কিংবা কোনো ধরনের অর্থ দাবি করেন না।

ভিসাসহ সব ধরনের কনস্যুলার আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি করা হয়।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, এ ধরনের ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন করা উচিত নয়।

পাশাপাশি ব্যক্তিগত বা আর্থিক তথ্যও কাউকে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কোনো ব্যক্তি যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা সন্দেহজনক কোনো যোগাযোগ পান, তাহলে তাৎক্ষণিকভাবে বিষয়টি ঢাকায় ভারতীয় হাইকমিশনকে জানানোর অনুরোধ করা হয়েছে।

অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্য visa.dhaka@mea.gov.in ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।

একই সঙ্গে সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)