Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন...প্রতিমন্ত্রী শাহে আলম র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী,স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন"এসআর বি" জুলাই শহীদদের কবরের টাকা মেরেছে এনসিপি....ইশরাক হোসেন দেশে সোনার দাম ভরিতে বাড়ল ৯,৮৫৬ টাকা ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা জামায়াত-এনসিপি জোটের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী আজ ঐক্যবদ্ধ জনগণই হচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নির্মাতা ৩৬ জুলাই স্মরণে গ্রাফিতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সারাদেশে আড়াই লাখেরও বেশি ইমাম-মুয়াজ্জিন,ধর্মীয় কর্মী পাবেন মাসিক সম্মানি নীলফামারী জুলাই যোদ্ধাদের সংবর্ধনায় ত্রাণের প্যাকেট, ক্ষোভ অসন্তোষ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ভারতের টেলিভিশন চ্যানেল

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত উপস্থাপক...ময়ূখ রঞ্জন ঘোষ

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৮:৪৪ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৯:৩৮ এ এম
রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত উপস্থাপক...ময়ূখ রঞ্জন ঘোষ

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বাংলাদেশেও পরিচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ থেকে বিদায় নিয়েছেন।

বুধবার (০৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তবে কী কারণে তিনি চ্যানেলটি ছেড়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। ফেসবুক পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ লেখেন, ‘হ্যাঁ, ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে।

আজ সকালে রিপাবলিক বাংলায় আমার শেষ কর্মদিবস ছিল। কেন বা কী কারণে বিদায় নিলাম, তা নিয়ে আজ কথা বলার দিন নয়।

আজ শুধু ঘোষণাটি দিলাম। এরপর কী হবে, তা সময়ই বলে দেবে।’ তিনি জানান, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে নেওয়া হয়নি।

২০২৫ সালেই তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। পোস্টে তিনি লেখেন, ‘সিদ্ধান্তটা হঠাৎ নয়। আমার কাজ মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া।

রাষ্ট্রবাদ বা হিন্দুত্ববাদ নিয়ে অবস্থান তুলে ধরা কিংবা দেশবিরোধী ন্যারেটিভের বিরুদ্ধে কথা বলা—এসবের জন্য দর্শকদের আমাকে শুধু টেলিভিশনেই শুনতে হবে, এমন তো নয়।’ আরও একটি অংশে তিনি লেখেন, ‘ওমুক সময় অবধি অপেক্ষা করে থাকতে হবে? পেপার পেতে পেতে সকাল?

পরিষ্কার হলো না তো? বেশ তাহলে কাল আরও বিস্তারিত লিখব। আজ শুধু এটুকুই লিখছি- আমি আপ্লুত। রোজ কত কিছু হয়।

কত চাকরি এদিক ওদিক, কত দলে ভলিবল- গোটা পৃথিবীর বাংলাভাষীদের আলোচনার টপিক হয় না।’

এছাড়া তিনি লেখেন, ‘আমি কৃতজ্ঞ যে ময়ূখকে একদল জান দিয়ে যেমন ভালোবাসে, আরেকদল গাল দিতে তেড়ে আসে। এই Engagement matrix টাই অনেক মিনমিনের চিড়বিড় চিড়বিড় করে।

টুনির ঘরে যে ধন আছে, রাজার ঘরে কেন নাই?’ সমালোচকদের উদ্দেশে দেওয়া পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ লেখেন, ‘শেষে একটা কথা বলি।

কিছু উচ্ছিংরে খুব তিড়িং-বিড়িং করছে এই ভেবে যে আপদ বিদায় হলো। এবার মন খুলে ডাফলি বাজাবে আর আজাদি গাইবে।

সে গুড়ে বালি। রুকো তো সবর করো! খেলা কেবল শুরু।’ ময়ূখ রঞ্জন ঘোষের এই ঘোষণা এসেছে এমন এক সময়ে, যখন বাংলাদেশে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে।

একই দিনে দেওয়া পৃথক আরেকটি ফেসবুক পোস্টে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ‘একটি ত্রুটিপূর্ণ, সুপরিকল্পিত গভীর-রাষ্ট্রীয় অভিযান’ বলে মন্তব্য করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)