আ জা আন্তর্জাতিক ডেক্স
যুক্তরাষ্ট্রের সমর্থনে প্রস্তাবিত গাজা পরিকল্পনায় ইসরায়েল কোনো সম্মতি দেয়নি বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মঙ্গলবার (০৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
এর আগে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, অক্টোবরে গৃহীত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, পরিকল্পনার অংশ হিসেবে হামাস অস্ত্র সংবরণ করবে এবং ইসরায়েল ধাপে ধাপে গাজা থেকে তাদের সেনা প্রত্যাহার করবে।
তবে নেতানিয়াহুর সর্বশেষ বক্তব্যের পর যুক্তরাষ্ট্র সমর্থিত এই শান্তি পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।