Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেরপুর থেকে ঢাকায় আসার পথে ট্রাকভর্তি বিদেশি মদ জব্দ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক জামালপুর

প্রকাশ : সোমবার, ২৬ জানুয়ারি,২০২৬, ০৬:৫১ এ এম
শেরপুর থেকে ঢাকায় আসার পথে ট্রাকভর্তি বিদেশি মদ জব্দ, আটক ৩

শেরপুর থেকে ঢাকাগামী ট্রাকে বিদেশি মদ পাচারের অভিযোগে তিনজনকে আটক করেছে র‍্যাব।

আটককৃতরা হলেন—ঝিনাইগাতী থানা রোড এলাকার মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নুরুল আমিন (৩৪)।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে র‍্যাব-১৪, জামালপুরের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করে।

র‍্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শেরপুরের মোকছেদপুর নয়াপাড়া এলাকা থেকে একটি ট্রাকে বিদেশি মদ ঢাকার উদ্দেশে বকশীগঞ্জ হয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব একটি দল নন্দীর বাজার থেকে বকশীগঞ্জগামী সড়কে চেকপোস্ট স্থাপন করে।

ট্রাকটি থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিক ধাওয়া ও অভিযানে তিনজনকে আটক করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ১ হাজার ৩০১ বোতল ভারতীয় বিদেশি মদ জব্দ করা হয়।

জামালপুর র‍্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল-রাজেক বলেন, “শেরপুর সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে ট্রাকে করে ভারতীয় বিদেশি মদ ঢাকায় নেওয়া হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৩০১ বোতল মদ জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)