Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মার্কিন অভিযানে যুক্ত না হওয়ায় দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর ঘোষণা....ডোনাল ট্রাম্পের ব্যাংকে অতিরিক্ত তারল্য,ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচে ডেমরা সহ বিভিন্ন এলাকায়‘বোমা’, ঘটনাস্থলে ডিসপোজাল,আটক ১ জন লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বদলি প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’কোন প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে প্রতারণা,সুস্মিতা কর দাসের হিন্দু সংগঠনের ব্যানারে চাঁদাবাজি দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়....অর্থমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল....ঢাকা "মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র" উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র

রাঙ্গামাটি কাপ্তাই বাঁধের ১৬ গেট একযোগে খোলা, সেকেন্ডে নামছে ৯ হাজার কিউসেক পানি

নিজস্ব প্রতিবেদক রাঙ্গামাটি

প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৪:৩৮ পিএম
রাঙ্গামাটি কাপ্তাই বাঁধের ১৬ গেট একযোগে খোলা, সেকেন্ডে নামছে ৯ হাজার কিউসেক পানি

টানা ভারী বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির স্তর আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় বাঁধের ১৬টি গেট (জলকপাট) খুলে দেওয়া হয়েছে।

আজ শনিবার (১৮ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে রাঙামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ গেটগুলো ৬ ইঞ্চি করে খুলে দেয়।

এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্র জানায়, আজ সকাল ৯টায় কাপ্তাই হ্রদে পানির স্তর রেকর্ড করা হয় ১০৪ দশমিক ০৮ এমএসএল (মিনস সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল।

সাম্প্রতিক সময়ে ক্যাচমেন্ট এলাকায় অতিবৃষ্টির কারণে পানির প্রবাহ দ্রুত বাড়তে থাকে।

ফলে হ্রদটি বিপৎসীমায় পৌঁছানোর আগেই আগাম সতর্কতা হিসেবে জলকপাটগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, হ্রদের পানির উচ্চতা, উজানের ইনফ্লো (পানির প্রবাহ) এবং বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

পরিস্থিতির ওপর ভিত্তি করেই প্রাথমিকভাবে স্পিলওয়ে ৬ ইঞ্চি পরিমাণ খোলা হয়েছে।

যদি উজান থেকে পানির প্রবাহ আরো বাড়ে, তবে পর্যায়ক্রমে গেটগুলো আরো ওপরে তুলে পানি নিষ্কাশনের পরিমাণ বাড়ানো হবে।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, বর্তমানে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটই পুরোদমে সচল রয়েছে।

এই ইউনিটগুলোর মাধ্যমে একদিকে যেমন বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, অন্যদিকে প্রতি সেকেন্ডে আরো প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা সম্ভব হচ্ছে।

হ্রদ সংলগ্ন ও কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সার্বক্ষণিক সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)