Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন,চেয়ারম্যান....ম্রাসাথোয়াই মারমা

নিজস্ব প্রতিবেদক খাগড়াছড়ি :

প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ১১:৩৩ এ এম
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন,চেয়ারম্যান....ম্রাসাথোয়াই মারমা

নির্বা‌চিত সরকার গঠনের ৬ মাস পর ম্রাসাথোয়াই মারমাকে চেয়ারম্যান করে পুনর্গঠিত হলো ১৫ সদস্যের খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

বৃহস্পতিবার (২০ আগষ্ট ২০২৬) বিকালে রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পুনর্গঠন করা হয়।

নবগঠিত এই খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে ম্রাসাথোয়াই মারমাকে চেয়ারম্যান করেন।

এতে সদস্য করা হয়েছে-খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার,সহ-সভাপতি ক্ষেত্র মোহন ত্রিপুরা,দেব রানী চাকমা, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক খনি রঞ্জন ত্রিপুরা,জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ সীমা।

এছাড়াও মাটিরাঙা উপজেলা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা,রুমেল মারমা, রিপল চাকমা,শান্তি প্রিয় চাকমা,মংসাপ্রু চৌধুরী ও ক্যরী মগকে নতুন করে নিয়োগ দেয়া ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় পরিষদ-১ শাখা বাংলাদেশ সচিবালয়,ঢাকার ২৯.০০.০০০০.২১৪.০১.২২৪.১৮-১৭২ এর মুলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন,১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন,১৯৯৭ এর ১৬ক।

(৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ এর ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তবর্তীকালীন পরিষদ পূনর্গঠন করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)