Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

যুক্তরাষ্ট্রের ৪৩ বছরে তেলের মজুত সর্বনিম্ন অবস্থানে দিল্লীতে আটক রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেসের শীর্ষ নেতারা রাহুলকে আটকের পর কোথায় নেয়া হলো? তথ্য দিচ্ছে না পুলিশ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড বেসরকারি শিক্ষক কর্মচারী চাকুরী জাতীয়করণ ঐক্যজোটের উদ্যোগে সংবাদ সম্মেলন নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি নতুন প্রকল্প দ্রুত সময় নেওয়া হবে,যাতে এ সরকারের আমলে শেষ করা যায়....আবদুল আউয়াল মিন্টু ন্যাশনাল ডক্টরস ফোরামের: সচেতনতামূলক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত গণপূর্ত কর্মচারী ইউনিয়নের ১৫০০ কর্মচারীকে নিয়মিতকরণের দাবিতে সংবাদ সম্মেলন স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংশোধনী চূড়ান্ত করতে বৈঠকে ইসি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বাংলাদেশ জামায়েত ইসলামের

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

এস এম মিজান ও আতিকুর রহমান

প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ০৬:৫২ পিএম
নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

এক নারী নিয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব খবরাখবর প্রচারিত হয়েছে তার প্রেক্ষিতে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২১ জুলাই) বিবৃতিটি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যেই বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে আরও খোঁজখবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)