Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

১৬ই জুলাইকে রাষ্ট্রীয়ভাবে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে হবে...দিদারুল ভূঁইয়া রাজধানীর শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন কমান্ড বাপ্পি গ্রেফতার রাজধানীতে হাসপাতালের বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে--ডিএনসিসি প্রশাসক বাংলাদেশ সিভিল সার্ভিসের পদোন্নতির ক্ষেএে গঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ডের কার্যক্রমে নিরপেক্ষতা রাখুন- আব্দুল্লাহ জিয়া চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক মতবিনিময় সভা চকরিয়ায় বন্যার্তদের মাঝে বিজিবির উদ্যোগে ১,৫০০ খাদ্য সহায়তা বিতরণ সিলভারডেল স্কুলে অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারির মহোৎসবে বিপন্ন শিক্ষা প্রতিষ্টান অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদসহ মিন্টু বাহিনীর প্রধান আটক পাকিস্তানের ঝুঁকিপূর্ণ চাল আমদানি প্রসঙ্গে বিশেষজ্ঞদের মতামত বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের রাজপরিবার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেখ হা‌সিনার আত্মসমর্পণের সুযোগ নেই,দেশে ফিরলে গ্রেপ্তার..শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই,২০২৬, ০৬:০৯ এ এম
শেখ হা‌সিনার আত্মসমর্পণের সুযোগ নেই,দেশে ফিরলে গ্রেপ্তার..শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু আদালতের রায় হয়েছে, তাই আইনগতভাবে তাঁর আত্মসমর্পণের আর সুযোগ নেই।

তিনি দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাসহ যেসব দণ্ডপ্রাপ্ত বা বিচারাধীন আসামি বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন।

এ বিষয়ে বাংলাদেশ সরকার বারবার ভারতের সঙ্গে যোগাযোগ করছে এবং কূটনৈতিক চ্যানেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, “আমরা আশা করি, ভারত সরকার আমাদের অনুরোধে সাড়া দেবে এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে।”

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতি হবে বলে তিনি মনে করেন না। দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক এবং বিভিন্ন পর্যায়ে সংলাপ ও সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত ও আহত হয়েছেন এবং তাঁদের পরিবার বিচার প্রত্যাশা করছে।

তারা দেখতে চায়, যাদের বিরুদ্ধে অভিযোগ ও সাজা রয়েছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে।” এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “যেহেতু সাজা হয়ে গেছে, সেহেতু একজন আসামির আইনগতভাবে আত্মসমর্পণের আর কোনো সুযোগ নেই।

তিনি যখনই বাংলাদেশে আসবেন, তখনই তাঁকে গ্রেপ্তার করা হবে—এটাই আইনগত প্রক্রিয়া।” তিনি আরও বলেন, শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত অন্যান্য আসামিকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক যোগাযোগ চলছে।

ভারত সরকার সহযোগিতা করলে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে তাঁদের দেশে আনা সম্ভব হবে।

শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে ভ্রমণসংক্রান্ত নথি বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পাসপোর্ট ও ভ্রমণ নথির বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন।

তবে প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট ভারত সরকার বা বাংলাদেশ সরকার—যে কোনো পক্ষের মাধ্যমেই সম্পন্ন হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)