শহিদুল ইসলাম চট্টগ্রাম
শিক্ষার্থীদের শিখন অগ্রগতি মূল্যায়ন, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং অভিভাবকদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক মতবিনিময় সভা ও মূল্যায়নের ফলাফল প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠাভ্যাস, সময়মতো অ্যাসাইনমেন্ট সম্পন্ন, ধারাবাহিক মূল্যায়ন এবং নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় অভিভাবকদের হাতে শিক্ষার্থীদের মূল্যায়নের ফলাফল তুলে দেওয়া হয় এবং পরীক্ষার খাতা পর্যালোচনার পাশাপাশি শিক্ষার্থীদের অগ্রগতি নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মোসা. ইয়াসমিন ইসলাম।
সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের চেয়ারম্যান মো. খলিলুর রহমান। প্রধান আলোচক ছিলেন প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মো. রুবেল হোসেন ও এইচ এম শাহীন আলম। অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন ইসলাম, রুমানা পারভীন, কনিকা দাস, সুপন দেবনাথ, মো. মেহেদী হোসেন ছোটন, মোমেনা আক্তার, সানজিদা আক্তার, চৈতি পাল, মিম আক্তারসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অভিভাবকদের হাতে মূল্যায়নের ফলাফল তুলে দেওয়া হয়। সম্প্রতি বিদ্যালয়ের অফিস কক্ষ ও কয়েকটি শ্রেণিকক্ষের সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন চাঁন্দারপাড়া হযরত গফুর শাহ (রহ.) জামে মসজিদের সম্মানিত মোয়াজ্জিন।