Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

১৬ই জুলাইকে রাষ্ট্রীয়ভাবে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে হবে...দিদারুল ভূঁইয়া রাজধানীর শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন কমান্ড বাপ্পি গ্রেফতার রাজধানীতে হাসপাতালের বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে--ডিএনসিসি প্রশাসক বাংলাদেশ সিভিল সার্ভিসের পদোন্নতির ক্ষেএে গঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ডের কার্যক্রমে নিরপেক্ষতা রাখুন- আব্দুল্লাহ জিয়া চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক মতবিনিময় সভা চকরিয়ায় বন্যার্তদের মাঝে বিজিবির উদ্যোগে ১,৫০০ খাদ্য সহায়তা বিতরণ সিলভারডেল স্কুলে অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারির মহোৎসবে বিপন্ন শিক্ষা প্রতিষ্টান অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদসহ মিন্টু বাহিনীর প্রধান আটক পাকিস্তানের ঝুঁকিপূর্ণ চাল আমদানি প্রসঙ্গে বিশেষজ্ঞদের মতামত বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের রাজপরিবার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের রাজপরিবার

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই,২০২৬, ০৫:৪৫ পিএম
বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের রাজপরিবার

ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শিরোপার মহারণে নামছে স্পেন।

আর মাঠের বুক চিরে স্প্যানিশ যোদ্ধাদের অনুপ্রেরণা জোগাতে সপরিবারে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন স্পেনের রাজপরিবার।

স্পেনের রাজপ্রাসাদ থেকে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) এক আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়েছে, আগামী রবিবার ১৯ জুলাই  নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য জমকালো ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন রাজপরিবারের চার গুরুত্বপূর্ণ সদস্য—রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাঁদের দুই কন্যা প্রিন্সেস লিওনর ও প্রিন্সেস সোফিয়া।

সোনালী ট্রফি জয়ের এই শেষ লড়াইয়ে স্প্যানিশদের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ফাইনালে ওঠার পথ ও সেমিফাইনালের চিত্র:

এর আগে টেক্সাসের আরলিংটনে অনুষ্ঠিত সেমিফাইনালের রোমাঞ্চকর লড়াইয়ে শক্তিশালী ফ্রান্সকে ২-০ গোলে ধসিয়ে দিয়ে ফাইনালের টিকিট কাটে স্পেন।

ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন মিকেল ওয়ারজাবাল। এরপর ম্যাচের দ্বিতীয় ভাগে পেদ্রো পোরোর চোখধাঁধানো গোল স্পেনের দাপুটে জয় নিশ্চিত করে।

ঐতিহাসিক এই জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে স্প্যানিশ দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন:

"গত প্রায় চার বছরে গড়ে তোলা ধারাবাহিক কৌশল, খেলোয়াড়দের নিবেদন এবং দলগত সমন্বয়ই এই সাফল্যের মূল কারণ।"

ইতিহাসের পাতায় স্প্যানিশ রাজত্ব:

চলতি বিশ্বকাপে স্পেনের রক্ষণভাগ যেন এক অভেদ্য প্রাচীর। পুরো টুর্নামেন্টে তারা প্রতিপক্ষকে মাত্র একটি গোল করার সুযোগ দিয়েছে।

শুধু তাই নয়, আসরের সর্বোচ্চ ছয়টি ম্যাচে নিজেদের জাল অক্ষত রেখে (ক্লিন শিট) বিশ্বকাপের ইতিহাসে এক নতুন কীর্তি গড়েছে লাল-হলুদ জার্সিধারীরা।

একই সাথে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৭টি ম্যাচে অপরাজিত থাকার অবিস্মরণীয় গৌরব অর্জন করেছে দলটি, যা ইউরোপের ফুটবলের ইতিহাসে যেকোনো দলের জন্য যৌথভাবে দীর্ঘতম অপরাজিত থাকার নতুন রেকর্ড।

উল্লেখ্য, এর আগে গত জুন মাসে গ্রুপ পর্বের ম্যাচেও মাঠে বসে দলের হয়ে গলা ফাটিয়েছিলেন স্বয়ং রাজা ফেলিপে। সেবার উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছিল স্পেন। সূএ : তুর্কি টুডে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)