Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

১৬ই জুলাইকে রাষ্ট্রীয়ভাবে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে হবে...দিদারুল ভূঁইয়া রাজধানীর শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন কমান্ড বাপ্পি গ্রেফতার রাজধানীতে হাসপাতালের বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে--ডিএনসিসি প্রশাসক বাংলাদেশ সিভিল সার্ভিসের পদোন্নতির ক্ষেএে গঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ডের কার্যক্রমে নিরপেক্ষতা রাখুন- আব্দুল্লাহ জিয়া চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক মতবিনিময় সভা চকরিয়ায় বন্যার্তদের মাঝে বিজিবির উদ্যোগে ১,৫০০ খাদ্য সহায়তা বিতরণ সিলভারডেল স্কুলে অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারির মহোৎসবে বিপন্ন শিক্ষা প্রতিষ্টান অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদসহ মিন্টু বাহিনীর প্রধান আটক পাকিস্তানের ঝুঁকিপূর্ণ চাল আমদানি প্রসঙ্গে বিশেষজ্ঞদের মতামত বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের রাজপরিবার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

রাজধানীতে হাসপাতালের বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে--ডিএনসিসি প্রশাসক

এস এম মিজান

প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই,২০২৬, ১০:৩৩ পিএম
রাজধানীতে হাসপাতালের বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে--ডিএনসিসি প্রশাসক

রাজধানীর হাসপাতালের বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর শেওড়াপাড়ায় গ্রিন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।ডিএনসিসি প্রশাসক বলেন, হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা সিটি করপোরেশনের দায়িত্ব নয়।

হাসপাতালের বর্জ্যের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা করা যাবে না।

এসময় হাসপাতালের সামনে ময়লার বিন স্থাপনেরও পরামর্শ দেন তিনি। এলাকার মানুষের জন্য মানসম্মত ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান শফিকুল ইসলাম খান মিল্টন।

এজন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে দেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

এছাড়া সেবার মান বজায় রেখে হাসপাতালটিকে এলাকার অন্যতম সেরা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করার আশা ব্যক্ত করেন ডিএনসিসি প্রশাসক।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)