ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৩ গ্রেফতার, মামলা ৫৯ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন....জামায়াত আমির বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন,মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বড় অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হলেন....রুহুল কবির রিজভী ইরানের হরমুজে গোপন নৌ-করিডোরে প্রতিদিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে ১ কোটি ব্যারেল তেল রাষ্ট্রপতি নির্বাচনের ফল সংসদেই ঘোষণা হবে ধানমণ্ডি ৩২ ভাঙচুর-লুটপাট ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে....নাহিদ ইসলাম
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় সংসদের রাষ্ট্রপতি নির্বাচনে

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন,মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৭:০৫ পিএম
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন,মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট।

অন্যদিকে কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোটগ্রহণের সময় সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দেন।

সংসদ সদস্যদের মধ্যে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা ভোট দেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)