ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন

টানা নয় দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৯:৪৪ পিএম
টানা নয় দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম

টানা কয়েক দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে।

নতুন মূল্য সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সোমবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। আগে এই দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

ফলে প্রতি ভরিতে দাম বেড়েছে ৩ হাজার ১৪৯ টাকা।

এ ছাড়া নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬১ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।

রুপার দাম অপরিবর্তিত:

সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারিত রয়েছে।

গয়না কেনাবেচায় যেসব নিয়ম মানতে হবে বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গয়নার নকশা অনুযায়ী ক্রেতাকে মজুরি দিতে হবে।

তবে নির্ধারিত সোনার দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে পুরোনো গয়না বদলের ক্ষেত্রে ৯ শতাংশ এবং বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে।

এ ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না। বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে নতুন নির্ধারিত দাম ও এসব নিয়ম কার্যকর থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)