ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
চট্টগ্রাম বন্দর নিউমুরিং

হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় চট্টগ্রাম বন্দর শাটডাউনের ঘোষণা শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

প্রকাশ : শুক্রবার, ৩০ জানুয়ারি,২০২৬, ০৭:০১ এ এম
হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় চট্টগ্রাম বন্দর শাটডাউনের ঘোষণা শ্রমিকদের

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা নিয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি আইনসঙ্গত বলে হাইকোর্টের রায় আসার পর ২৯ জানুয়ারি  বৃহস্পতিবার বন্দরে শ্রমিক ও কর্মচারীরা বিক্ষোভ করেছেন।

বিক্ষোভকারীরা আগামী শনিবার ৩১ জানুয়ারি থেকে বন্দরে শাটডাউন কর্মসূচি পালন করার ঘোষণা দেন।

তাঁদের পরিকল্পনা অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। সিবিএর সাবেক প্রচার সম্পাদক হুমায়ুন কবির জানান, শনিবার অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে, আর রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমও বন্ধ থাকবে।

এই সময় পণ্য ওঠানামা, কনটেইনার হ্যান্ডলিং এবং জাহাজ থেকে পণ্য খালাসসহ সব কার্যক্রম স্থগিত থাকবে। শ্রমিকদের মূল দাবি হলো—চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যানের অপসারণ, বর্তমান বন্দর বোর্ডকে অবৈধ ঘোষণা ও বাতিল, এবং চট্টগ্রাম বন্দরের কোনো টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা বা হস্তান্তর প্রক্রিয়া বন্ধ করা।

এর আগে হাইকোর্ট একক বেঞ্চে রিট খারিজ (রুল ডিসচার্জ) করে বলেন, বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চলমান চুক্তি আইনসঙ্গত। বিচারপতি জাফর আহমেদ এই রায় দেন।

এর মাধ্যমে হাইকোর্টে সংখ্যাগরিষ্ঠ মতে রিট খারিজের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। রিট আবেদনকারীর আইনজীবী আনোয়ার হোসেন জানান, আপিল বিভাগে রিট খারিজ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে।

তিনি আরও বলেন, “দুবাই সরকারের পক্ষে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) সমঝোতা স্মারক আইনগতভাবে বৈধ।”

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)