Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ

চট্টগ্রাম বন্দরে ধর্মঘটে জড়িত ৬ শ্রমিককে ‘ডিবি পরিচয়ে’ তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

প্রকাশ : রবিবার, ৮ ফেব্রুয়ারি,২০২৬, ১১:৫৮ পিএম
চট্টগ্রাম বন্দরে ধর্মঘটে জড়িত ৬ শ্রমিককে ‘ডিবি পরিচয়ে’ তুলে নেওয়ার অভিযোগ

চট্টগ্রাম বন্দরে চলমান ধর্মঘট আন্দোলনের মধ্যে ৬ জন শ্রমিক ও কর্মচারীকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন থেকে রবিবার সকাল পর্যন্ত বন্দরে অভিযান চালিয়ে তাদেরকে তুলে নেওয়ার ঘটনা উল্লেখ করেছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইব্রাহিম খোকন জানান, “শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত সংগ্রাম পরিষদের দুজন প্রবীণ নেতাসহ মোট ছয়জনকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে।

বন্দর চেয়ারম্যান আন্দোলন দমন করতে শক্তি প্রয়োগ করছেন। কিন্তু আমরা বলছি, আলোচনা ছাড়া শক্তি প্রয়োগ করে আন্দোলন দমানো সম্ভব নয়। প্রয়োগ করলে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে।”

তুলে নেওয়া শ্রমিকদের মধ্যে তিনজনের নাম উল্লেখ করেছেন তিনি— আবুল কালাম, শামসুল মিয়া টুকু, রিপন এবং আসাদুল।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-কে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদসহ চার দফা দাবিতে রবিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শ্রমিক-কর্মচারীরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন।

এই ধর্মঘটের কারণে জেটি, টার্মিনাল, কনটেইনার ডিপো এবং বহির্নোঙরসহ বন্দরের সব স্থানে কার্যক্রম বন্ধ রয়েছে। বন্দরের বিভিন্ন গেটের সামনে সকাল থেকেই অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া কর্মবিরতি বৃহস্পতিবার সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। কিন্তু আজ থেকে তা পূর্ণাঙ্গ ধর্মঘটে রূপ নিয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)