ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বিএনপি ৫ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাবো ● যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ● মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা ● রাঙ্গামাটি নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেকে ৫০০ পর্যটক ● বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, এক মাসে গ্রেপ্তার ১,২৬০ জন ● জুলাই অভ্যুত্থান ঘিরে বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৪৭ উর্ধ্বতন কর্মকর্তা ● দেবীর বোধন আজ, কাল শুরু দুর্গোৎসব ● পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে জরিমানা ● এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ● যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা,তিন শিশুসহ নিহত ৪
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৬:২১ পিএম
বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে কমিটি

দেশের বিমান বন্দর গুলোর নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত করার লক্ষ্যে সুপারিশ তৈরিতে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।

কমিটিকে আগামী দুই মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৩ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।

কমিটির অন্য সদস্যরা হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বিমানবাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শক।

মন্ত্রিপরিষদ সচিব সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাজের প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া কমিটির কার্যক্রম পরিচালনায় সাচিবিক সহায়তা দেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)