ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বিএনপি ৫ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাবো ● যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ● মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা ● রাঙ্গামাটি নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেকে ৫০০ পর্যটক ● বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, এক মাসে গ্রেপ্তার ১,২৬০ জন ● জুলাই অভ্যুত্থান ঘিরে বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৪৭ উর্ধ্বতন কর্মকর্তা ● দেবীর বোধন আজ, কাল শুরু দুর্গোৎসব ● পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে জরিমানা ● এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ● যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা,তিন শিশুসহ নিহত ৪
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাঙ্গামাটি নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেকে ৫০০ পর্যটক

নিজস্ব প্রতিবেদক রাঙ্গামাটি

প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ০৩:০২ পিএম
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ০৩:১০ পিএম
রাঙ্গামাটি নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেকে ৫০০ পর্যটক

দীর্ঘ দিনের স্থবিরতা কাটিয়ে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাঙামাটির সাজেক ভ্যালি।

ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিন শুক্রবার (১৬ অক্টোবর) সকালেই সেখানে প্রায় ৫০০-এর বেশি পর্যটক পৌঁছেছেন।

এতে পাহাড়ি এই পর্যটন কেন্দ্রের ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথম দিনেই পর্যটকদের এমন সাড়া পেয়ে উচ্ছ্বসিত সাজেকের রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁর মালিকেরা।

তাঁদের প্রত্যাশা, আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটিতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে এবং দীর্ঘদিনের লোকসান কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

সাজেক জিপগাড়ি লাইনম্যান ইয়াছিন আরাফাত জানান, শুক্রবার সকালে খাগড়াছড়ি থেকে প্রায় ৫০ থেকে ৫৫টি জিপ, মাহেন্দ্র ও মোটরসাইকেলে করে পর্যটকেরা সাজেকে এসেছেন।

তাঁদের হিসাবে, সকালেই ৫০০-এর বেশি পর্যটক পৌঁছেছেন। বিকেলের বহরেও আরও পর্যটক আসবেন বলে আশা করছেন তিনি।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন বলেন, দীর্ঘদিন পর্যটক না থাকায় পাহাড়ের পর্যটন খাত বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছিল।

পূজার ছুটিতে পর্যাপ্ত পর্যটক এলে সাম্প্রতিক ক্ষতির একটি বড় অংশ পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

তিনি জানান, দুর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে ইতোমধ্যে সাজেকের অধিকাংশ রিসোর্ট ও কটেজে কক্ষ বুকিং শুরু হয়েছে।

প্রসঙ্গত, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসন সাজেক পর্যটনকেন্দ্রে ভ্রমণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সম্প্রতি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পর্যটকদের জন্য সাজেক আবার খুলে দেওয়া হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)