ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নিয়ন্ত্রনহীন আইনশৃঙ্খলা,অকার্যকর স্বরাষ্ট্র মন্ত্রণালয়...জামায়েত ইসলাম আমির ● গোপনে নিজের গার্মেন্টসে আসেন শামীম ওসমানের ভাই, গ্রেফতারে ডিবির অভিযান ● নারায়ণগঞ্জ বন্দরে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ, অভিযুক্তদের ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম ● দায়িত্ব ছাড়ার আগে আরও একটি দেশে অভিযান চালানোর ইচ্ছা....ট্রাম্পের ● হাদি হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার দাবি ইনকিলাব মঞ্চের ● গাজা, ইয়াবা,ও সাজাপ্রাপ্ত, পরয়োনাভূক্ত আসামি সহ ৩৬ জন গ্ৰেফতার ● বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, প্রথম দিনের কার্যক্রম ● ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে পালাতে হয়েছে...আবদুস সালাম ● কায়েমপুর কাঁচা বাজারে চাঁদাবাজির অভিযোগ,ব্যবসায়ীদের পাশে এনসিপি নেতা রাকিব ● শেখ হাসিনাকে পাঠানোর জন্য বাংলাদেশের সামরিক বিমান চায় ভারত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইরানি হামলার ভয়ে নিজ বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ১২:০০ এ এম
ইরানি হামলার ভয়ে নিজ বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী

ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিজ বাড়ি ছেড়ে নিরাপত্তার কারণে মার্কিন সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

সম্প্রতি নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় তিনি তড়িঘড়ি করে বাড়ি ছেড়ে ঘাঁটিতে বসবাস শুরু করেন।

বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, স্কট বেসেন্টের বিরুদ্ধে হুমকির মাত্রা কতটা গুরুতর, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে ইরান যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা বাড়িয়েছে।

সেই আশঙ্কা থেকেই নিরাপত্তার স্বার্থে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গত মাসের শেষ দিকে বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার স্মারকলিপিতেও এ বিষয়ে সতর্ক করা হয়েছিল।

ওই স্মারকলিপিতে বলা হয়, মার্কিন নাগরিকদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালানোর জন্য তেহরানের ষড়যন্ত্রগুলো এখন উন্নত পর্যায়ে পৌঁছেছে।

তবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে কিংবা বিদেশের অন্য কোনো স্থানে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা।

এর আগে যুক্তরাষ্ট্রের মাটিতে হামলা চালানো কিংবা দেশটির কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তেহরান।

এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যকার যুদ্ধে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন স্কট বেসেন্ট।

ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রচেষ্টায় তিনি অন্যতম প্রধান দায়িত্ব পালন করছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)