ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নিয়ন্ত্রনহীন আইনশৃঙ্খলা,অকার্যকর স্বরাষ্ট্র মন্ত্রণালয়...জামায়েত ইসলাম আমির ● গোপনে নিজের গার্মেন্টসে আসেন শামীম ওসমানের ভাই, গ্রেফতারে ডিবির অভিযান ● নারায়ণগঞ্জ বন্দরে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ, অভিযুক্তদের ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম ● দায়িত্ব ছাড়ার আগে আরও একটি দেশে অভিযান চালানোর ইচ্ছা....ট্রাম্পের ● হাদি হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার দাবি ইনকিলাব মঞ্চের ● গাজা, ইয়াবা,ও সাজাপ্রাপ্ত, পরয়োনাভূক্ত আসামি সহ ৩৬ জন গ্ৰেফতার ● বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, প্রথম দিনের কার্যক্রম ● ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে পালাতে হয়েছে...আবদুস সালাম ● কায়েমপুর কাঁচা বাজারে চাঁদাবাজির অভিযোগ,ব্যবসায়ীদের পাশে এনসিপি নেতা রাকিব ● শেখ হাসিনাকে পাঠানোর জন্য বাংলাদেশের সামরিক বিমান চায় ভারত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে পালাতে হয়েছে...আবদুস সালাম

এস এম মিজান

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৮:৫৮ পিএম
ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে পালাতে হয়েছে...আবদুস সালাম

ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে পালিয়ে যেতে হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

তিনি বলেছেন, জনগণকে কষ্ট দিয়ে আওয়ামী লীগ আবারও ভুল পথে হাঁটছে। তবে জ্বালাও-পোড়াও করে তারেক রহমানের অগ্রযাত্রা থামানো যাবে না।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সমালোচনা করে আবদুস সালাম বলেন, যারা অতীতে পরাজিত হয়েছিল, তারাই এখন বিরোধিতার খাতিরে বিরোধিতা করে দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পথ তৈরি করতে চাচ্ছে।

কিন্তু বাংলাদেশের জনগণ ১৯৭১, ১৯৭২ ও ১৯৭৫ সালের ইতিহাস ভুলে যায়নি। গত ১৭ বছরের গুম, খুন ও সন্ত্রাসের ঘটনাও তারা ভুলে যায়নি।

তিনি বলেন, ১৭ বছর ভুল পথে থাকার কারণেই আওয়ামী লীগকে পালাতে হয়েছে।

এখনো তারা একই ভুল পথে হাঁটছে। অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা, ককটেল বিস্ফোরণ কিংবা গাড়ি পোড়ানোর মাধ্যমে জনগণের মন জয় করা সম্ভব নয়।

এসব পথ পরিহার করে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। ১৯৯৬ সালেও ক্ষমা চেয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে ক্ষমতায় এসে আবার সব ভুলে গিয়েছিল।

মানুষকে আর কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জ্বালাও-পোড়াও করে বিএনপি কিংবা তারেক রহমানের অগ্রযাত্রা ঠেকানো যাবে না।

শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, সত্যিই যদি দেশে ফিরতে চান, তাহলে সীমান্তে চলে আসুন।

বাংলাদেশের পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে নিয়ে এসে কারাগারে পাঠাবে।

ককটেল বিস্ফোরণ কিংবা গাড়ি পোড়ানোর মাধ্যমে কোনো লাভ হবে না।

বাংলাদেশের রাজনীতিতে যারা অস্ত্রের রাজনীতি করেছে, জনগণ তাদের গ্রহণ করেনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)