ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নিয়ন্ত্রনহীন আইনশৃঙ্খলা,অকার্যকর স্বরাষ্ট্র মন্ত্রণালয়...জামায়েত ইসলাম আমির ● গোপনে নিজের গার্মেন্টসে আসেন শামীম ওসমানের ভাই, গ্রেফতারে ডিবির অভিযান ● নারায়ণগঞ্জ বন্দরে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ, অভিযুক্তদের ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম ● দায়িত্ব ছাড়ার আগে আরও একটি দেশে অভিযান চালানোর ইচ্ছা....ট্রাম্পের ● হাদি হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার দাবি ইনকিলাব মঞ্চের ● গাজা, ইয়াবা,ও সাজাপ্রাপ্ত, পরয়োনাভূক্ত আসামি সহ ৩৬ জন গ্ৰেফতার ● বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, প্রথম দিনের কার্যক্রম ● ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে পালাতে হয়েছে...আবদুস সালাম ● কায়েমপুর কাঁচা বাজারে চাঁদাবাজির অভিযোগ,ব্যবসায়ীদের পাশে এনসিপি নেতা রাকিব ● শেখ হাসিনাকে পাঠানোর জন্য বাংলাদেশের সামরিক বিমান চায় ভারত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ধানমন্ডি ২৭ নম্বরে

ছাত্রলীগ নেতাকে ধরতে বারে ঢোকার সময় হামলার শিকার ছাত্রদলের ৩ নেতাকর্মী

আ জা ডেক্স

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ১০:০৬ এ এম
ছাত্রলীগ নেতাকে ধরতে বারে ঢোকার সময় হামলার শিকার ছাত্রদলের ৩ নেতাকর্মী

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করতে একটি বারে প্রবেশের চেষ্টা করে মারধরের শিকার হয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

এ ঘটনায় ছাত্রদলের তিনজন আহত হয়েছেন। পরে বারের ভেতর থেকে ওই ছাত্রলীগ নেতা ও তাঁর এক সহযোগীকে আটক করেছে পুলিশ।

এ ছাড়া বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করা হয়েছে।

বুধবার ১১ নভেম্বর রাত ১০টার দিকে কনকর্ড টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত কয়লা বারের সামনে ও ভেতরে এ ঘটনা ঘটে। পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা গেছে, ধানমন্ডি ২৭ নম্বর এলাকার একটি রেস্তোরাঁর কর্মী সুমন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত—এমন অভিযোগে বুধবার রাতে তাঁকে আটক করেন ছাত্রদলের একদল নেতা-কর্মী।

এ সময় তাঁরা সুমনের মুঠোফোন পরীক্ষা করার চেষ্টা করেন এবং পুলিশকে খবর দেন।

একপর্যায়ে তাঁদের কাছ থেকে দৌড়ে পালিয়ে কনকর্ড টাওয়ারের নিচে চলে যান সুমন।সংবাদ পড়ুন এরপর কয়লা বারের কয়েকজন নিরাপত্তাকর্মী সুমনকে ছেড়ে দেওয়ার জন্য ছাত্রদলের নেতা-কর্মীদের অনুরোধ করেন।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে সুমনকে ছাড়িয়ে নিতে সেখানে উপস্থিত হন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজা।

ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকেও আটক করার চেষ্টা করলে দৌড়ে বারের ভেতরে আশ্রয় নেন তিনি। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা বারের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাঁদের বাধা দেন।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস কে সজীব এবং ছাত্রদল নেতা আকাশ আহত হন।

তাঁদের মাথায় আঘাত লেগে কেটে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রদলের ১০০ থেকে ১৫০ জন নেতা-কর্মী বারের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা কনকর্ড টাওয়ারের নিচের প্রবেশপথের গেট বন্ধ করে দেন।

পরে তাঁরা ছাত্রদলের নেতা-কর্মীদের বেধড়ক মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বারের ভেতরে অভিযান চালিয়ে রাজা ও সুমনকে আটক করা হয়।

এ ছাড়া কয়লা বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করে মোহাম্মদপুর থানা-পুলিশ।সংবাদ পড়ুন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন বলেন, ছাত্রলীগ নেতা সুমন ও রাজাকে আটক করতে গেলে বারের নিরাপত্তাকর্মীরা তাঁদের বাধা দেন।

সুমনের বিরুদ্ধে ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনার প্রমাণ তাঁদের কাছে রয়েছে। এ কারণেই তাঁরা সেখানে গিয়েছিলেন। নিরাপত্তাকর্মীদের মারধরে তিনি

নিজেসহ তিনজন আহত হয়েছেন। বর্তমানে তাঁরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার বিষয়ে রাত পৌনে একটার দিকে ডিএমপির মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, এ ঘটনায় দুই ছাত্রলীগ নেতা, কয়লা বারের ম্যানেজারসহ ৮ থেকে ৯ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ছাত্রদলের নেতা-কর্মীরা থানা ঘেরাও করে রেখেছেন।

ছাত্রদলের কেউ মামলা বা অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: প্রথম আলো।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)