ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নিয়ন্ত্রনহীন আইনশৃঙ্খলা,অকার্যকর স্বরাষ্ট্র মন্ত্রণালয়...জামায়েত ইসলাম আমির ● গোপনে নিজের গার্মেন্টসে আসেন শামীম ওসমানের ভাই, গ্রেফতারে ডিবির অভিযান ● নারায়ণগঞ্জ বন্দরে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ, অভিযুক্তদের ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম ● দায়িত্ব ছাড়ার আগে আরও একটি দেশে অভিযান চালানোর ইচ্ছা....ট্রাম্পের ● হাদি হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার দাবি ইনকিলাব মঞ্চের ● গাজা, ইয়াবা,ও সাজাপ্রাপ্ত, পরয়োনাভূক্ত আসামি সহ ৩৬ জন গ্ৰেফতার ● বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, প্রথম দিনের কার্যক্রম ● ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে পালাতে হয়েছে...আবদুস সালাম ● কায়েমপুর কাঁচা বাজারে চাঁদাবাজির অভিযোগ,ব্যবসায়ীদের পাশে এনসিপি নেতা রাকিব ● শেখ হাসিনাকে পাঠানোর জন্য বাংলাদেশের সামরিক বিমান চায় ভারত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইলে অজয় কুন্ডু'র নেতৃত্বে সফল অভিযান তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক নড়াইল

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৪:০৫ পিএম
নড়াইলে অজয় কুন্ডু'র নেতৃত্বে সফল অভিযান  তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার

নড়াইলে তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার করেছে পুলিশ।

নড়াইল সদর উপজেলায় এক তরুণীকে (১৮) টানা ৪ দিন বিভিন্ন স্থানে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে সদর থানায় মামলা করা হয়েছে।

এ ঘটনায় মামলার ২ এজাহার নামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, সদর উপজেলার মো. আল আমিন শেখ ওরফে সাব্বির (২২), এবং মো. নূরনবী মোল্যা (২৮)। এ ছাড়া মামলার অপর আসামি মো. বিপ্লব (৪০) পলাতক রয়েছে।

তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর অভিযোগ অনুযায়ী তিনি সদর উপজেলার বাসিন্দা।

ওই তরুণী গত (৪ নভেম্বর) বিকেলে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে তিনি রাগ করে বাড়ি থেকে বের হন। পরে তিনি তার ভাইয়ের পরিচিত আল-আমিন শেখ ওরফে সাব্বিরকে ফোন করে তার সমস্যার কথা জানান।

পরে আল আমিন ওরফে সাব্বির তাকে একটি বাজারে আসতে বলেন। সেখানে পৌঁছানোর পর একটি ভ্যানে করে তাকে সদর উপজেলার একটি গ্রামের আরেক আসামি বিপ্লবের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এজাহারে অভিযোগ করা হয়, ওই বাড়িতে রাতে একটি কক্ষে আটকে রেখে আল আমিন ওরফে সাব্বির তাকে হত্যার ভয় দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

পরের দিন অর্থাৎ (৫ নভেম্বর) রাতে তাকে আবার নুরনবীর বাড়িতে নিয়ে যাওয়া হয়।

সেখানে আসামি নূরনবী মোল্যা তাকে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরো বলা হয়, (০৬ নভেম্বর) রাতে তাকে আবার আসামি বিপ্লবের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়। এ সময় আসামিরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আটকে রাখে বলেও অভিযোগ করা হয়েছে।

এরপর (০৭ নভেম্বর) ভোরে সুযোগ পেয়ে ভুক্তভোগী তার ভাইকে ফোনে বিষয়টি জানান। পরে ভাই ও পরিবারের লোকজন তাকে খুঁজে বের করে উদ্ধার করেন।

এরপর ভুক্তভোগী তরুণী গত মঙ্গলবার (১০ নভেম্বর) নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, মামলার ১ নম্বর আসামিকে মামলা করার এক ঘণ্টার মধ্যে এবং ৩ নম্বর আসামি নূরনবীকে মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে।

নূরনবী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। একজন আসামি এখনো পলাতক আছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)