ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ সাবেক ছাত্রদলের নেতা গ্রেফতার ● ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪, ● ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণ ● মাদ্রিদে স্পেন বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত ● জামায়াতসহ ১১ দলীয় জোটের ট্রেনমার্চ স্থগিত ● সহনীয় সীমার কয়েক গুণ বেশি সিসা ও ক্যাডমিয়াম,কিডনি লিভার স্তায়ুতন্তের জটিলতা দেখাদিচ্ছে ● নিয়ন্ত্রনহীন আইনশৃঙ্খলা,অকার্যকর স্বরাষ্ট্র মন্ত্রণালয়...জামায়েত ইসলাম আমির ● গোপনে নিজের গার্মেন্টসে আসেন শামীম ওসমানের ভাই, গ্রেফতারে ডিবির অভিযান ● নারায়ণগঞ্জ বন্দরে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ, অভিযুক্তদের ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম ● দায়িত্ব ছাড়ার আগে আরও একটি দেশে অভিযান চালানোর ইচ্ছা....ট্রাম্পের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় নাগরিক পার্টির নেত্রী

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ১০:৫০ এ এম
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের নামে মামলা

এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আটজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর থানায় নিজেই বাদী হয়ে মামলাটি করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

জানা গেছে, মামলায় নিষিদ্ধ ঘোষিত কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আসামি করা হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, অগ্নিসংযোগ, নাশকতা ও বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে।

এজাহারে নাম উল্লেখ করা আটজন ছাড়াও অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের নিজ বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)